• Sitemap
  • Advance Search
Farmer's Welfare

কিষাণ সারথি প্ল্যাটফর্ম

प्रविष्टि तिथि: 29 JUN 2026 11:24 AM

প্রযুক্তির সাহায্যে কৃষিকাজের ক্ষেত্রকে ঐক্যবদ্ধ, ক্ষমতায়িত ও শক্তিশালী করার উদ্যোগ                                         

 

নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৬ 

 

প্রযুক্তি, বিশেষজ্ঞের পরামর্শ ও কৃষকের প্রয়োজনের মধ্যে সেতুবন্ধন

২০২১ সালের জুলাই মাসে শুরু হওয়া কিষাণ সারথি দেশের বৃহত্তম সমন্বিত ডিজিটাল কৃষি-পরামর্শ প্ল্যাটফর্ম। এটি কৃষকদের সময়োপযোগী, নির্ভরযোগ্য ও বহু ভাষায় কৃষি-পরামর্শ, আবহাওয়ার খবর, সরকারি প্রকল্পের তথ্য এবং বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেয়।

বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। ইন্ডিয়ান এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস রিসার্চ ইনস্টিটিউট এবং ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করছে।

ইন্টারঅ্যাকটিভ ইনফরমেশন ডিসেমিনেশন সিস্টেম (IIDS)

কিষাণ সারথি ইন্টারঅ্যাকটিভ ইনফরমেশন ডিসেমিনেশন সিস্টেম (IIDS) বা পারস্পরিক তথ্য প্রবাহ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই ব্যবস্থা কৃষক ও বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমুখী যোগাযোগের সুযোগ তৈরি করেছে। গবেষণাগার থেকে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কিষাণ সারথি অ্যাপের মাধ্যমে কৃষকেরা যুক্ত থাকতে পারেন - 

মোট ৭৩০টির বেশি কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে),
১০০টির বেশি আইসিএআর প্রতিষ্ঠান
উল্লেখ্য, ৬৫টির বেশি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমন্বিত ব্যবস্থা দেশের কৃষকদের নির্ভরযোগ্য ও স্থানভিত্তিক কৃষি-পরামর্শ পৌঁছে দিচ্ছে।

এক প্ল্যাটফর্মে একাধিক ডিজিটাল পরিষেবা

আগে কৃষকদের বিভিন্ন পরিষেবার জন্য আলাদা আলাদা মাধ্যমে নির্ভর করতে হত। কিষাণ সারথি সেই সমস্যার সমাধান করেছে। এতে যুক্ত হয়েছে -

কিষাণ কল সেন্টার

কমন সার্ভিস সেন্টার

ভারতীয় আবহাওয়া দফতর

মাইস্কিম

ভাষিণী

কিভাবে ব্যবহার করবেন

কৃষবন্ধুরা কিষাণ সারথির পরিষেবা পেতে পারেন - 

কিষাণ কল সেন্টার, 
কমন সার্ভিস সেন্টার, ওয়েব পোর্টাল, হোয়াটসঅ্যাপ, 
মোবাইল অ্যাপ

কৃষকদের জন্য সুবিধা

কিষাণ সারথির মাধ্যমে কৃষকেরা -

কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে সরাসরি পরামর্শ পান।
অঞ্চলভিত্তিক আবহাওয়া, বাজারদর ও কৃষি সংক্রান্ত তথ্য পান। নিজেদের উপযোগী সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারেন।
এ বছর ২৫ জুন পর্যন্ত ৬১০টি সরকারি প্রকল্পের তথ্য দেখতে পারেন। এর মধ্যে ১০২টি কেন্দ্রীয় প্রকল্প।
শস্য, উদ্যানপালন, পশুপালন, হাঁস-মুরগি ও মৎস্য ক্ষেত্রের পরামর্শ পান।
স্থানীয় ভাষায় প্রশ্ন করে কেভিকে বিশেষজ্ঞদের উত্তর পান। প্রশিক্ষণ ও ভিডিও পরামর্শে অংশ নিতে পারেন। বিভিন্ন মান্ডির ফসলের দাম ও বাজার প্রবণতা জানতে পারেন।

প্ল্যাটফর্মের বিশেষ বৈশিষ্ট্য

কৃষকের প্রোফাইল অনুযায়ী ব্যক্তিগত পরামর্শ

বস্তুত, ১৩টি আঞ্চলিক ভাষায় বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রয়োজন অনুযায়ী ফোন ও কনফারেন্সের সুবিধা, কৃষি জ্ঞানভান্ডারে প্রবেশাধিকার,
অবস্থানভিত্তিক সতর্কবার্তা, 
টোল-ফ্রি নম্বর বা ওয়েবের মাধ্যমে সহজ নিবন্ধন

IIDS-এর প্রধান বৈশিষ্ট্য

কৃষকেরা পছন্দের পরিষেবায় নিবন্ধন করতে পারেন, ব্যক্তিগত কৃষি-পরামর্শ পান, যে কোনও সময় পরিষেবা পরিবর্তন করতে পারেন,
বিশেষজ্ঞরা কৃষকের পূর্ববর্তী তথ্য দেখতে পারেন,
কৃষকের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হয়।

এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য - 

কেন্দ্রীয় সার্ভারে কৃষকের ফোন গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে প্রশ্ন পাঠানো হয়, প্রশ্নের তথ্য ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে, বিশেষজ্ঞরা জ্ঞানভান্ডার ব্যবহার করতে পারেন। নো ইয়োর ফার্মার (KYF) পদ্ধতি অনুসরণ করা হয়। এতে পরামর্শ আরও নির্ভুল হয়।

পরিসর ও গ্রাহক

এ বছর ২৫ জুন পর্যন্ত কিষাণ সারথির পরিষেবা পৌঁছেছে।
৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৬৮টি জেলায়, ৬.৬৩ লক্ষ গ্রামে

প্ল্যাটফর্মে রয়েছে - 

মোট ৪,৭৬৭ জন আইসিএআর বিজ্ঞানী, ১১৩টি আইসিএআর প্রতিষ্ঠান, 
২.৯৫ কোটি নিবন্ধিত কৃষক,
৫৬.১৬ লক্ষ মহিলা ভোক্তা।

এ পর্যন্ত -

মোট ১৯.২১ লক্ষ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৫১টি কৃষিপণ্য নিয়ে ২১,৯০০টি পরামর্শ প্রকাশ করা হয়েছে।

অন্যান্য অংশীদারদের সুবিধা

আইসিএআর প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়

গবেষণার ফল আরও বেশি কৃষকের কাছে পৌঁছাচ্ছে। গবেষণার ব্যবহারও বাড়ছে।

কৃষি বিজ্ঞান কেন্দ্র ও বিশেষজ্ঞ

কৃষকদের কাছে দ্রুত পৌঁছানো ও দ্রুত সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। গবেষণাগারের প্রযুক্তি কৃষিক্ষেত্রে দ্রুত পৌঁছাচ্ছে।

নীতিনির্ধারক ও প্রশাসন

বাস্তব সময়ের তথ্য, ড্যাশবোর্ড ও বিশ্লেষণ নীতিনির্ধারণে সহায়তা করছে। কৃষি সম্প্রসারণ ব্যবস্থাও আরও শক্তিশালী হচ্ছে।

ডিজিটাল কৃষির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে চলেছে

কিষাণ সারথি ভারতের কৃষি সম্প্রসারণ ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কৃষক, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ সংস্থা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে। বহু ভাষার পরিষেবা, একাধিক যোগাযোগের মাধ্যম এবং দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা কৃষকদের প্রয়োজনভিত্তিক তথ্য দ্রুত পৌঁছে দিচ্ছে।

ডিজিটাল সংযোগ ও কৃষকের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে কিষান সারথি কৃষিক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান বিনিময় আরও শক্তিশালী করছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের কৃষি ক্ষেত্রকে আরও উৎপাদনশীল, স্থিতিশীল ও ডিজিটালভাবে ক্ষমতায়িত করে তুলছে।

তথ্যবিবরণী 

Ministry of Electronics & Information Technology

https://kisansarathi.in/

https://ks-aams-web.digitalindiacorporation.in/about-us

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736155&reg=48&lang=2

 

Ministry of Statistics and Programme Implementation

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=2132330&reg=48&lang=2

The Kisan Sarathi Platform


***

 

SSS/AS....

(तथ्य सामग्री आईडी: 150644) आगंतुक पटल : 4


Provide suggestions / comments
इस विश्लेषक को इन भाषाओं में पढ़ें : English , हिन्दी , Urdu , Kannada