Rural Prosperity
শি-লিপস (SHE-LEAPS): লাখপতি দিদিদের ডিজিটাল ক্ষমতায়নের নতুন উদ্যোগ
प्रविष्टि तिथि:
01 JUL 2026 11:03 AM
নয়াদিল্লি, ১ জুলাই, ২০২৬
তথ্যনির্ভর অগ্রগতির মাধ্যমে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগকে আরও শক্তিশালী করা
ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ জীবিকার রূপান্তর
শি-লিপস (SHE-LEAPS)-এর পূর্ণরূপ সেল্ফ-হেল্প এন্টারপ্রেনিয়র-লাইভলিহুডস অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ফর প্রসপারিটি অ্যান্ড সাসটেনেবিলিটি। গ্রামীণ ভারতের স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র সঙ্গে যুক্ত মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।
উদ্যোগ গঠন এবং তার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একক ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা দেওয়া হচ্ছে। শি-লিপস গ্রামীণ মহিলাদের জীবিকা সৃষ্টি, উদ্যোগের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে। কৃষিভিত্তিক এবং কৃষি-বহির্ভূত উভয় ধরনের গ্রামীণ উদ্যোগই এই প্ল্যাটফর্মের আওতায় থাকবে। এর ফলে আরও শক্তিশালী ও সুস্থায়ী গ্রামীণ অর্থনীতি গড়ে উঠবে।
চিত্র ১: শি-লিপস-এর প্রতীকচিহ্ন
শি-লিপস মোবাইল অ্যাপ্লিকেশনটি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন তৈরি করেছে। লোকওএস (LokOS) প্ল্যাটফর্মের মাধ্যমে এটি কার্যকর করা হচ্ছে।
লোকওএস একটি ডিজিটাল ব্যবস্থা। দেশের বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক সংগঠনের কার্যক্রম এই ব্যবস্থায় নথিভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি), ভিলেজ অর্গানাইজেশন এবং ক্লাস্টার লেভেল ফেডারেশন। সদস্যদের তথ্য, আর্থিক লেনদেন, জীবিকা-সংক্রান্ত নথি এবং বিভিন্ন সমন্বিত উদ্যোগের অগ্রগতি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুবিধা দেয় লোকওএস।
২০২৬ সালের ২৯ জুন নয়াদিল্লিতে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলন-এ শি-লিপসের সূচনা হয়েছে। দুই দিনের এই সম্মেলনের মূল বিষয় ছিল ‘গ্রামোদয় সে রাষ্ট্রোদয়’। বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং অগ্রগতি সেখানে পর্যালোচনা করা হয়। ‘বিকশিত গ্রাম, বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে।
সারা দেশে শি-লিপসের সম্প্রসারণ
শি-লিপসের মূল লক্ষ্যগুলি হল:
সারা দেশের গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন।
গ্রামীণ এলাকায় মহিলা পরিচালিত উদ্যোগ গড়ে তোলা এবং সেগুলিকে আরও শক্তিশালী করা।
গ্রামীণ উৎপাদকদের আনুষ্ঠানিক মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করা।
স্বনির্ভর গোষ্ঠীর পরিবারগুলির আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি।
তথ্যনির্ভর গ্রামীণ উদ্যোগকে উৎসাহ দেওয়া।
দেশের ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শি-লিপস কার্যকর করা হবে। নির্বাচিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্টেট রুরাল লাইভলিহুড মিশনকে এই প্ল্যাটফর্ম সহায়তা করবে।
উদ্যোগ-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে নথিভুক্ত হবে। এর ফলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিভিন্ন স্তরে পর্যবেক্ষণ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। স্থানীয় এবং জাতীয় স্তরে নীতি নির্ধারণেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্যোগের বিকাশে ডিজিটাল পরিষেবা
শি-লিপস বিভিন্ন ক্ষেত্রের তাৎক্ষণিক কার্যক্রমের তথ্য সংগ্রহ করে। জীবিকার প্রতিটি ধাপও নথিভুক্ত করে।
প্রোফাইল তৈরি থেকে উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এই প্ল্যাটফর্ম সহায়তা করে। ডিজিটাল পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় হস্তক্ষেপ এবং তথ্যভিত্তিক নীতি প্রণয়ন আরও সহজ হবে।
লখপতি দিদি উদ্যোগকে আরও শক্তিশালী করবে শি-লিপস
লাখপতি দিদি উদ্যোগের আওতায় আয় বৃদ্ধি এবং উদ্যোগের অগ্রগতির সম্পূর্ণ তথ্য শি-লিপসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার লখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ৩ কোটি মহিলা থেকে বাড়িয়ে ৬ কোটি মহিলায় উন্নীত করেছে।
আগামী পাঁচ বছরে লাখপতি দিদিদের সুবিধার জন্য ১০ লাখ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনাও নিয়েছে সরকার। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার এই সিদ্ধান্তে আরও স্পষ্ট হয়েছে।
বৃহৎ পরিসরে মহিলা পরিচালিত উদ্যোগের সম্প্রসারণে শি-লিপস মোবাইল অ্যাপ্লিকেশন এই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।
মহিলা পরিচালিত শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গঠনের পথে
ডিজিটাল পরিকাঠামো, উদ্যোগ এবং মহিলা ক্ষমতায়নকে এক সূত্রে যুক্ত করেছে শি-লিপস। গ্রামীণ ভারতের ডিজিটাল রূপান্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্যোগের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করার মাধ্যমে এই প্ল্যাটফর্ম সারা দেশে লাখপতি দিদি উদ্যোগকে বিস্তৃত করতে সহায়তা করবে। অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী গ্রামীণ রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে শি-লিপসের।
তথ্যবিবরণী
Ministry of Rural Development
https://lokos.dord.gov.in/home
https://x.com/MoRD_GoI/status/2071507758046916762
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279029®=6&lang=1
Ministry of Electronics and Information Technology
https://play.google.com/store/apps/details?id=com.nrlm.gramudyamita&hl=en_IN
Click here for Pdf file
*****
SSS/SS
(तथ्य सामग्री आईडी: 150666)
आगंतुक पटल : 13
Provide suggestions / comments