• Sitemap
  • Advance Search
Economy

ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অগ্রগতি

प्रविष्टि तिथि: 01 SEP 2026 14:53 PM

২০২৬-২৭ অর্থবর্ষের শুরুতে ৭.৮ শতাংশ প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি

 

নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২৬

 

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে ভালো ফলের হাত ধরে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৭.৮ শতাংশ হয়েছে। প্রকৃত জিভিএ বেড়েছে ৮.২ শতাংশ। বিনিয়োগ বেড়েছে ১১.৯ শতাংশ, গৃহস্থালির ভোগ বেড়েছে ৭.১ শতাংশ এবং রফতানি বেড়েছে ১২.০ শতাংশ।

জুলাই মাসেও এই প্রবৃদ্ধির ধারা বজায় ছিল। শিল্প উৎপাদন বেড়েছে ৬.৭ শতাংশ। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পণ্য ও পরিষেবা রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.১৬ শতাংশ বেড়েছে। জুলাই-এ শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ঋণ বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২০.০ শতাংশ এবং ২২.৯ শতাংশ।

ভারতের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারত ২০২৬-২৭ অর্থবর্ষ শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যেও ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি ৭.৮ শতাংশ বেড়েছে।

২০২৩-২৪ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত চার বছরের মধ্যে প্রথম ত্রৈমাসিকে এটিই সর্বোচ্চ প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে অগ্রগতি এই প্রবৃদ্ধিকে শক্তিশালী করেছে।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফও বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকার কথা তুলে ধরেছে। ২০২৬ সালের জুলাই-এ আইএমএফ ভারতকে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছে।

ভারতের ঋণমানও দেশের অর্থনীতির প্রতি আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। এ বছর আগস্টে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ভারতের ‘BBB/A-2’ সার্বভৌম ঋণমান বজায় রেখেছে এবং ‘Stable Outlook’ দিয়েছে। ২০২৫ সালে ১৮ বছর পর ভারতের দীর্ঘমেয়াদী ঋণমান ‘BBB’-তে উন্নীত করা হয়েছিল।

২০২৬-২৭ অর্থবর্ষের শক্তিশালী সূচনা

প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির গতি বেড়েছে

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হয়েছে। এই প্রবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের ৭.০ শতাংশ পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

🔹 প্রকৃত জিডিপি, অর্থাৎ স্থির মূল্যে জিডিপি, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আনুমানিক ৮১.৩৬ লক্ষ কোটি টাকা। গত বছরের একই ত্রৈমাসিকের ৬.৯ শতাংশের তুলনায় এ বছর বৃদ্ধি ৭.৮ শতাংশ।

🔹 নামমাত্র জিডিপি, অর্থাৎ চলতি মূল্যে জিডিপি, আনুমানিক ৮৮.২৭ লক্ষ কোটি টাকা। গত বছরের ৮.১ শতাংশের তুলনায় এ বছর বৃদ্ধি ১০.৩ শতাংশ।

জিডিপি বলতে একটি নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বোঝায়।

🔹 প্রকৃত জিভিএ আনুমানিক ৭৩.৮২ লক্ষ কোটি টাকা। গত বছরের ৭.০ শতাংশের তুলনায় এ বছর বৃদ্ধি ৮.২ শতাংশ।

🔹 নামমাত্র জিভিএ আনুমানিক ৮০.৫৩ লক্ষ কোটি টাকা। গত বছরের ৮.১ শতাংশের তুলনায় এ বছর বৃদ্ধি ১১.৫ শতাংশ।

গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ, অর্থাৎ, মোট মূল্য সংযোজন অর্থনীতির বিভিন্ন উৎপাদক, শিল্প বা ক্ষেত্রের অবদান পরিমাপ করে।

সংশোধিত হিসাবেও প্রবৃদ্ধির চিত্র আরও শক্তিশালী

গত তিন অর্থবর্ষের প্রকৃত জিডিপি বৃদ্ধির হিসাব সংশোধন করে বাড়ানো হয়েছে। এই সংশোধিত হিসাব দেখাচ্ছে, প্রথম ত্রৈমাসিকের প্রবৃদ্ধি আগের অনুমানের তুলনায় আরও শক্তিশালী ধারার অংশ।

সারণি-১: সংশোধিত প্রকৃত জিডিপি বৃদ্ধির হিসাব

অর্থবর্ষ | আগের হিসাব | সংশোধিত হিসাব
২০২৩-২৪ | ৭.২% | ৭.৩%
২০২৪-২৫ | ৭.১% | ৭.২%
২০২৫-২৬ | ৭.৭% | ৭.৮%


সংশোধিত হিসাবের ভিত্তি

বার্ষিক সংশোধিত হিসাব তৈরির সময় ২০২২-২৩ ভিত্তিবর্ষ ধরে নতুন মূল্য ও উৎপাদন সূচক ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আউটপুট প্রডিউসার প্রাইস ইনডেক্স (PPI) এবং ব্যাঙ্কিং সার্ভিসেস প্রাইস ইনডেক্স (BkSPI) অন্তর্ভুক্ত রয়েছে।


বিভিন্ন উৎস থেকে পাওয়া হালনাগাদ প্রশাসনিক তথ্যও এই হিসাব তৈরিতে ব্যবহার করা হয়েছে।

জাতীয় আয় পরিসংখ্যানের সংশোধন সম্পর্কে আরও জানতে “Counting What Counts : Strengthening India’s National Accounts and Core Economic Statistics” শীর্ষক নথিটি দেখা যেতে পারে।

প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি

গুরুত্বপূর্ণ ব্যয়ের ক্ষেত্রে প্রবণতা

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি, গৃহস্থালির স্থিতিশীল ভোগ এবং রপ্তানি বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি

বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি, গৃহস্থালির স্থিতিশীল ভোগ এবং রফতানি বৃদ্ধির ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এসেছে।

প্রধান ক্ষেত্রগুলিতে প্রবৃদ্ধি

ব্যয়ের ক্ষেত্রে এই অগ্রগতির প্রভাব উৎপাদন ক্ষেত্রেও দেখা গেছে। তৃতীয় ও দ্বিতীয় ক্ষেত্রের প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় বেড়েছে।

🔹 প্রকৃত জিভিএ-র হিসাবে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তৃতীয় ক্ষেত্রের প্রবৃদ্ধি হয়েছে ১০.০ শতাংশ। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এই হার ছিল ৮.০ শতাংশ।

🔹 এই ক্ষেত্রের মধ্যে আর্থিক পরিষেবা, আবাসন, তথ্যপ্রযুক্তি ও পেশাদারী পরিষেবা ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২.১ শতাংশ।

🔹 দ্বিতীয় ক্ষেত্রের প্রবৃদ্ধি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৮.৬ শতাংশ হয়েছে। আগের বছরের একই ত্রৈমাসিকে এই হার ছিল ৬.১ শতাংশ।

🔹 উৎপাদন ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৯.২ শতাংশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎপাদন ক্ষেত্রের ভালো ফল এই বৃদ্ধিতে সহায়তা করেছে।

🔹 শিল্প উৎপাদন সূচক বা IIP অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মূলধনী পণ্যের উৎপাদন ১৫.২ শতাংশ বেড়েছে। এক বছর আগে এই বৃদ্ধি ছিল ৮.৮ শতাংশ।

🔹 পরিকাঠামো ও নির্মাণে ব্যবহৃত পণ্যের উৎপাদনও ৭.২ শতাংশ বেড়েছে। আগের বছর এই বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ।

সাম্প্রতিক সূচকেও প্রবৃদ্ধির গতি অব্যাহত

শিল্প উৎপাদনে স্থিতিশীলতা

এ বছর জুলাই-এ শিল্প উৎপাদন গত বছরের একই মাসের তুলনায় ৬.৭ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের জুলাই-এ এই বৃদ্ধি ছিল ৫.৪ শতাংশ।

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত শিল্প উৎপাদন ৬.৩ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ে এই বৃদ্ধি ছিল ৪.০ শতাংশ।

🔹 এ বছর জুলাই-এ মূলধনী পণ্যের উৎপাদন গত বছরের জুলাইয়ের তুলনায় ১৬.১ শতাংশ বেড়েছে।

🔹 মধ্যবর্তী পণ্যের উৎপাদন বেড়েছে ১০.০ শতাংশ।

🔹 পরিকাঠামো ও নির্মাণে ব্যবহৃত পণ্যের উৎপাদন বেড়েছে ৬.৯ শতাংশ।

🔹 মূল শিল্পের সূচক বা ICI এ বছর জুলাই-এ গত বছরের একই মাসের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে।

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ICI-এর বৃদ্ধি হয়েছে ৪.৩ শতাংশ। আগের বছরের একই সময়ে এই হার ছিল ১.৫ শতাংশ।

রপ্তানিতে শক্তিশালী অগ্রগতি

এ বছর জুলাই-এ ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রপ্তানির আনুমানিক মূল্য ছিল ৮০.১৪ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের জুলাইয়ের তুলনায় বৃদ্ধি ১৩.৩১ শতাংশ।

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মোট রপ্তানির আনুমানিক মূল্য ৩১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৭৯.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১৩.১৬ শতাংশ।

বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণ বাড়ছে

এবছর জুলাই-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণের পরিমাণ বেড়েছে।

🔹 কৃষি ও সহযোগী ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণ গত বছরের একই সময়ের তুলনায় ১৭.০ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের জুলাইয়ে এই বৃদ্ধি ছিল ৭.৩ শতাংশ।

🔹 শিল্প ক্ষেত্রে ঋণ বেড়েছে ২০.০ শতাংশ। আগের বছরের জুলাই-এ এই বৃদ্ধি ছিল ৬.৫ শতাংশ।

🔹 পরিষেবা ক্ষেত্রে ঋণ বেড়েছে ২২.৯ শতাংশ। ২০২৫ সালের জুলাইয়ে এই হার ছিল ১০.২ শতাংশ।

প্রবৃদ্ধিতে সহায়ক সাম্প্রতিক সরকারি উদ্যোগ

এ বছরে নেওয়া বিভিন্ন সরকারি উদ্যোগ উৎপাদন, শক্তি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং কৃষিক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করছে।

উৎপাদন ও শিল্প

🔹 মোবাইল ফোন উৎপাদন প্রকল্প : এবছর জুলাই-এ অনুমোদিত এই প্রকল্পে ২০৩০-৩১ সাল পর্যন্ত ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উৎপাদন বাড়ানো, দেশে মূল্য সংযোজন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য।

🔹 Semicon 2.0 : ২০২৬ সালের জুলাই-এ অনুমোদিত এই প্রকল্পে ১ লক্ষ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চিপের নকশা ও উৎপাদন, উন্নত প্যাকেজিং, গবেষণা, উপকরণ, যন্ত্রপাতি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা করবে এই প্রকল্প।

🔹 BHAVYA Rasayan Scheme : এবছর জুলাই-এ অনুমোদিত এই প্রকল্পে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছরে ৩,০৩০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তিনটি বিশেষ রাসায়নিক ক্ষেত্র গড়ে তুলতে সহায়তা করবে এই প্রকল্প।

🔹 Emergency Credit Line Guarantee Scheme 5.0 (ECLGS 5.0) : পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে অতিরিক্ত ২.৫৫ লক্ষ কোটি টাকা ঋণপ্রবাহ নিশ্চিত করাই এর লক্ষ্য। MSME-র জন্য ১০০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ৯০ শতাংশ ঋণের গ্যারান্টি দেওয়া হবে।

🔹 MSME Development (Amendment) Bill, 2026 : এ বছর আগস্টে সংসদে পাশ হওয়া এই বিলের মাধ্যমে নিয়ম মেনে চলার প্রক্রিয়া সহজ করা এবং MSME-র উন্নয়ন ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শক্তি নিরাপত্তা

🔹 সমুদ্র মন্থন, National Offshore Exploration Scheme : ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে ৮৪,০৮৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ভারতের সমুদ্রসীমায় শক্তির সম্ভাবনা খুঁজে বের করতে এই প্রকল্প সহায়তা করবে।

🔹 Surface Coal/Lignite Gasification Projects-এর প্রসার: এ বছর মে মাসে অনুমোদিত এই প্রকল্পে ৩৭,৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ কোটি টন কয়লা গ্যাসীকরণের লক্ষ্যে সহায়তা করা এবং আমদানির উপর নির্ভরতা কমানো এই প্রকল্পের উদ্দেশ্য।

🔹 GOBARdhan, National Circular Bioenergy Scheme: এ বছর আগস্টে অনুমোদিত এই প্রকল্পে ২৩,৭৩১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত এটি কার্যকর থাকবে। কৃষি, পশুপালন ও পুরসভার জৈব বর্জ্য থেকে কমপ্রেসড বায়োগ্যাস উৎপাদন বাড়ানোই এর লক্ষ্য।

🔹 প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা (PM-SSY) : ২০২৬ সালের জুলাই-এ অনুমোদিত এই প্রকল্পে ৫,০৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে শক্তি সঞ্চয় ব্যবস্থার সঙ্গে যুক্ত ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে এই প্রকল্প সহায়তা করবে।

বাণিজ্য ও বিনিয়োগ

🔹 ভারত-যুক্তরাজ্য CETA এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি ২০২৬ সালের ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে। এর ফলে, যুক্তরাজ্যে ভারতের প্রায় ৯৯ শতাংশ রপ্তানি পণ্যে শুল্ক ছাড়ের সুযোগ তৈরি হয়েছে।

🔹 ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (BIA) এবছর ৪ জুলাই থেকে কার্যকর হয়েছে। এর লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা। বিনিয়োগের জন্য আরও নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরিতেও এই চুক্তি সহায়তা করবে।

🔹 ২০২৬ সালের জুনে সরকারি ঋণপত্রে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী (FPI)-দের অংশগ্রহণ বাড়াতে একাধিক সংস্কারের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে কর ছাড়, Fully Accessible Route-এর আওতা বাড়ানো এবং বিনিয়োগের নিয়ম সহজ করার মতো পদক্ষেপ রয়েছে। দীর্ঘমেয়াদী বিদেশি পুঁজি আকর্ষণ এবং ভারতের ঋণবাজারকে আরও শক্তিশালী করাই এর লক্ষ্য।

🔹 ২০২৬ সালের মে মাসে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল (BMIP) শুরু হয়েছে। এই পুলের জন্য ১২,৯৮০ কোটি টাকার সার্বভৌম গ্যারান্টি রয়েছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে সামুদ্রিক ঝুঁকির বিমা সুরক্ষা দেওয়া এবং বিদেশি বিমা সংস্থার উপর নির্ভরতা কমানোই এর লক্ষ্য।

কৃষি : কৃষকের আয় ও উৎপাদনে সহায়তা

🔹 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সরাসরি সুবিধা হস্তান্তর বা DBT ব্যবস্থার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

🔹 ২০২৬-২৭ বিপণন মরশুমে ১৪টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বাড়ানো হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের উপযুক্ত দাম নিশ্চিত করাই এর লক্ষ্য। সূর্যমুখী বীজ, তুলা, তিসি ও তিলের MSP-তে সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি করা হয়েছে।

🔹 ২০২৬ সালের মে মাসে অনুমোদিত Mission for Cotton Productivity (Kapas Kanti)-তে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ৫,৬৫৯.২২ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আধুনিক গবেষণা ও প্রযুক্তির সঙ্গে তুলা চাষিদের যুক্ত করা,  কীট আক্রমণের ঝুঁকি কমানো এবং উৎপাদন ও কৃষিবাণিজ্য আরও শক্তিশালী করাই এর লক্ষ্য।

🔹 National Investment Policy for Urea-2026 (NIPU-2026)-এর মাধ্যমে গ্যাসভিত্তিক ইউরিয়া উৎপাদন কারখানায় নতুন বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে। দেশে ইউরিয়ার উৎপাদন বাড়ানো এবং এই ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনই এর লক্ষ্য।

এই উদ্যোগগুলি Make in India, Production Linked Incentive (PLI), PM-KISAN এবং Export Promotion Mission-সহ গত এক দশকে নেওয়া বিভিন্ন সরকারি উদ্যোগের ধারাবাহিকতার অংশ।

উপসংহার

২০২৬-২৭ অর্থবর্ষের শুরুতে ভারতের অর্থনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রবৃদ্ধির গতি দেখা গেছে। বিনিয়োগ বেড়েছে। গৃহস্থালির ভোগ স্থিতিশীল রয়েছে। উৎপাদন, পরিষেবা এবং রফতানি ক্ষেত্রও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলিও দেখাচ্ছে, প্রথম ত্রৈমাসিকের পরেও এই প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বিভিন্ন সরকারি নীতি ও উদ্যোগের মাধ্যমে ধারাবাহিক সহায়তা অর্থনৈতিক কর্মকাণ্ডের এই গতি ধরে রাখতে সাহায্য করছে।

তথ্যসূত্র

Ministry of Statistics & Programme Implementation:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304949&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304948&reg=48&lang=1

https://www.mospi.gov.in/uploads/announcements/announcements_1772117257791_84ae898f-7be2-4b7d-a135-565e1a809513_FAQ_GDP_26022026_1902.pdf

https://www.mospi.gov.in/sites/default/files/publication_reports/national_accounta_0.pdf

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304222&reg=48&lang=1

https://www.pib.gov.in/FaqDetails.aspx?ModuleId=4&NoteId=157582&lang=1&reg=48

Ministry of Finance:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280989&lang=1&reg=48

Ministry of Commerce & Industry:

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2301558&lang=2&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298878&lang=1&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285085&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294775&lang=1&reg=6

Ministry of Electronics & IT:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284796&lang=2&reg=48

Ministry of Chemicals and Fertilizers:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288866&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288824&lang=1&reg=48

Ministry of Petroleum & Natural Gas:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295494&lang=1&reg=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301012&reg=48&lang=1

Ministry of New and Renewable Energy:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292465&lang=1&reg=1

Ministry of Agriculture & Farmers Welfare:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292460&lang=1&reg=6

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260618&lang=3&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258187&reg=48&lang=2

Union Cabinet:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284789&lang=1&reg=20

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258114&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292445&lang=1&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260621&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253242&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250032&lang=1&reg=20

Cabinet Committee on Economic Affairs (CCEA):

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284800&lang=1&reg=3

Reserve Bank of India (RBI):

https://rbidocs.rbi.org.in/rdocs/Bulletin/PDFs/0BULL25082026F2C1FCCDD5CBB4F6EAE15BCBB541FC331.PDF

https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=63287

https://www.rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=63478

International Monetary Fund (IMF):

https://www.imf.org/en/news/articles/2026/07/09/tr-07092026-imf-press-briefing-transcript-july-09-2026

United Nations (UN):

https://unstats.un.org/unsd/nationalaccount/glossresults.asp?gID=232&

PIB Archives:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297792&lang=1&reg=3

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150624&lang=1&reg=48

Others:

https://www.spglobal.com/ratings/en/regulatory/article/-/view/type/HTML/id/3618793

India’s GDP Performance


*****

SSS/AS.....

(तथ्य सामग्री आईडी: 150995) आगंतुक पटल : 6


Provide suggestions / comments
इस विश्लेषक को इन भाषाओं में पढ़ें : English , हिन्दी , Kannada , Urdu