Economy
ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, ২০২৬
प्रविष्टि तिथि:
30 SEP 2026 17:34 PM
৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্যাংকিং রেকর্ড প্রমাণের আইনি গ্রহণযোগ্যতা সংক্রান্ত ভারতের আইনি ব্যবস্থাকে আধুনিক করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। এটি এ বছর ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এবং ১৮৯১ সালের ঔপনিবেশিক আমলের আইনি কাঠামোর স্থান দখল করছে। এই আইনটি প্রযুক্তি-নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে কাগুজে, বৈদ্যুতিন এবং ডিজিটাল রেকর্ডের প্রমাণিকরণ ও শংসায়নের নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে। এটি ব্যাংকিং নথিপত্র আদালতে উপস্থাপনের ক্ষেত্রে আইনি সুরক্ষা জোরদার করে এবং কোনো মামলায় ব্যাংক নিজে পক্ষ না থাকলে নথিপত্র প্রমাণের উদ্দেশ্যে ব্যাংক কর্মকর্তাদের বারবার আদালতে হাজিরা থেকে সুরক্ষা দেয়। এছাড়া, আর্থিক ক্ষেত্রের অন্যান্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর এই আইনের প্রয়োগের সুযোগ রাখা হয়েছে।
ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, ২০২৬-এর সংক্ষিপ্ত বিশ্লেষণ
এই আইনটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি প্রক্রিয়ায় ব্যাংকিং নথি উপস্থাপনের স্পষ্ট নির্দেশিকা দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ বা অন্য যেকোনো বলবৎ আইনের অধীনে তদন্ত, অনুসন্ধান, সালিশি প্রক্রিয়া কিংবা আইনি ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। আইনে "ব্যাংক" এবং "ব্যাংকার" বলতে সমস্ত ব্যাংকিং কোম্পানি, ডাকঘর সঞ্চয় ব্যাংক, মানি অর্ডার অফিস এবং সরকার কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। "ব্যাংকার্স বুকস"-এর মধ্যে খাতা, জাবেদা, ক্যাশ বই, হিসাব বই এবং ব্যাংকের দৈনন্দিন ব্যবসায় ব্যবহৃত লিখিত বা ডিজিটাল ডেটা অন্তর্ভুক্ত।
আইনের প্রয়োজনীয়তা
১৮৯১ সালের পুরনো আইনটি সম্পূর্ণরূপে কাগুজে ব্যাংকিং ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু বর্তমানে দেশের অর্থনীতি ও ব্যাংকিং লেনদেন ডিজিটাল রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইনি কাঠামো আধুনিক করা অপরিহার্য হয়ে পড়েছিল।
প্রধান বৈশিষ্ট্যসমূহ
কাগুজে ও ডিজিটাল—উভয় প্রকার ব্যাংকিং ব্যবস্থার জন্যই এক আধুনিক তথ্য-প্রমাণসংক্রান্ত আইনি কাঠামো তৈরি করা হয়েছে।
ম্যানুয়াল, ডিজিটাল ও বৈদ্যুতিন স্বাক্ষরের মাধ্যমে নথিপত্রের শংসায়ন ব্যবস্থা সহজ করে।
ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের আইনি সুরক্ষা প্রদান করে, যাতে ব্যাংক যুক্ত নয় এমন মামলায় নথিপত্র উপস্থাপনের উদ্দেশ্যে তাঁদের অযথা সাক্ষী হিসাবে না ডাকা হয়।
ডিজিটাল নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রাখার শর্ত আরোপ করে।
ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, ২০২৬-এর অধীনে প্রধান পরিবর্তনসমূহ
সাক্ষ্য হিসাবে বৈদ্যুতিন নথির স্বীকৃতি: অননুমোদিত ডেটা পরিবর্তন না হওয়া এবং সিস্টেমের নির্ভুলতা বজায় থাকার শর্ত সাপেক্ষে বৈদ্যুতিন ও ডিজিটাল রেকর্ডকে বৈধ ও প্রয়োগযোগ্য প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে।
ব্যাংকার্স বুক উপস্থাপনে বাধ্যবাধকতার নিয়ম:
মূল কাগুজে রেজিস্টার ছাড়াই সার্টিফাইড কপির মাধ্যমে তথ্য উপস্থাপন করা যাবে। আদালত বিশেষ কারণ দেখিয়ে লিখিত আদেশ না দিলে ব্যাংক কর্মকর্তাদের সাধারণ সাক্ষী হিসাবে তলব করা যাবে না।
আর্থিক ক্ষেত্রের অন্যান্য প্রতিষ্ঠানে সম্প্রসারণ:
১৮৯১ সালের আইনে কেবল ব্যাংক ও ডাকঘর সঞ্চয় ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। ২০২৬ সালের আইনে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে যেকোনো আর্থিক সংস্থায় এই আইনের প্রয়োগ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
উপসংহার
ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, ২০২৬ দেশের আইনি পরিকাঠামোকে নতুন যুগের উপযোগী করে তুলেছে।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রমাণের নিয়মাবলী হালনাগাদ করার ফলে, এটি দেশের আর্থিক ব্যবস্থার কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।
তথ্যবিবরণী:
Ministry of Law and Justice
https://egazette.gov.in/WriteReadData/2026/275446.pdf
https://financialservices.gov.in/sites/default/files/Act-Policies/2026-01/The-Bankers-Book-Evidence-Act-1891.pdf
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309122®=3&lang=1
Others
https://newsonair.gov.in/parliament-passes-bankers-books-evidence-bill-to-recognise-digital-banking-records-as-legal-evidence
https://ddindia.co.in/2026/08/rajya-sabha-passes-bankers-books-evidence-bill-2026-to-recognise-digital-banking-records/
click here to see pdf
*******
SSS/PK/Kol/1.10.26...
(तथ्य सामग्री आईडी: 151063)
आगंतुक पटल : 1
Provide suggestions / comments