Social Welfare
এশিয়ান গেমস ২০২৬
प्रविष्टि तिथि:
06 OCT 2026 17:28 PM
৬ অক্টোবর, ২০২৬
এশিয়ান গেমস ২০২৬: এক নজরে
এশিয়ান গেমস এশিয়ার বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা, যেটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতার ২০তম সংস্করণ জাপানের আইচি-নাগোয়ায় এবছর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই সংস্করণের সরকারি স্লোগান ছিল “Imagine One Asia”। টোকিও (১৯৫৮) এবং হিরোশিমার (১৯৯৪) পর জাপান এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস আয়োজন করল। প্রসঙ্গত, ১৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪৩টি ক্রীড়ার আওতায় ৭১টি বিভাগে মোট ৪৬৯টি ইভেন্টে ১,৪০৭টি পদক প্রদান করা হয়।
এর পাশাপাশি, এবছর জাপানে প্রথমবার ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আইচি-নাগোয়ায় পঞ্চম এশিয়ান প্যারা গেমস অনুষ্ঠিত হতে চলেছে।
প্রতীকের অর্থ ও ম্যাসকট
* *প্রতীক (Emblem):* লোগোর রঙ ও নকশা স্থানীয় ঐতিহ্য ও ক্রীড়া উন্মাদনার প্রতীক। বেগুনি রঙ আইচির আইরিস ফুল, সোনালী রঙ নাগোয়া দুর্গের ঐতিহ্যবাহী স্বর্ণালী ব্যাঘ্র-মৎস্যের প্রতীক এবং সবুজ রঙ পরিবেশ সচেতনতাকে নির্দেশ করে। কেন্দ্রে থাকা লাল সূর্য অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রতীক।
* *ম্যাসকট (Mascot):* ২০তম এশিয়ান গেমসের ম্যাসকট “হোনোহন” (HONOHON), যেটি ক্রীড়াবিদদের তীব্র আবেগের প্রতীক। এর নামটি জাপানি শব্দ ‘হোনোহো’ (শিখা) থেকে নেওয়া হয়েছে।
১৯৫১ সালের প্রথম এশিয়ান গেমস: ভারতের ঐতিহাসিক ভূমিকা
এশিয়ান গেমসের সূচনা ১৯৫১ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম যেখানে ভারতের অনন্য অবদান ছিল। ভারতীয় অলিম্পিক কমিটির সদস্য অধ্যাপক জি. ডি. সোন্ধি প্রথম এই প্রতিযোগিতার ধারণা পেশ করেন। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জাতীয় স্টেডিয়ামে প্রথম গেমসের উদ্বোধন করেন। প্রথম আসরে ১১টি দেশের ৪৮৯ জন ক্রীড়াবিদ অংশ নেন এবং ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে থাকে।
আইচি-নাগোয়া ২০২৬-এ ভারতীয় দল
ভারত এই ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ক্রীড়া বিভাগে ৫০১ জন ক্রীড়াবিদের একটি বিশাল দল পাঠায়, যার মধ্যে ৩০০ জনেরও বেশি ক্রীড়াবিদ প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিলেন। ২০২৬-এর ৮ সেপ্টেম্বর নতুন দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) উপস্থিতিতে দলের সরকারি জার্সি উন্মোচন করা হয়। ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও পবন সেহরাওয়াত ভারতীয় দলের পতাকা বহন করেন।
এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের স্বর্ণজয় ও পদক তালিকা
ভারত এই গেমসে ২১টি স্বর্ণসহ মোট ৮৫টি পদক জিতে তালিকায় চতুর্থ স্থান অর্জন করে। আর্চারিতে বা তিরন্দাজীতে সর্বাধিক পাঁচটি স্বর্ণ এসেছে। দলগতভাবে ভারত ক্রিকেট, হকি এবং কাবাডিতে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে।
| ক্রীড়া | সোনা | রূপা | ব্রোঞ্জ | মোট |
| --- | --- | --- | --- | --- |
| অ্যাথলেটিক্স | ১ | ৯ | ১৪ | ২৪ |
| শুটিং | ৩ | ৮ | ৪ | ১৫ |
| আর্চারি | ৫ | ২ | ২ | ৯ |
| বক্সিং | ৩ | ০ | ৩ | ৬ |
| কুস্তি | ২ | ২ | ২ | ৬ |
| স্কোয়াশ | ০ | ২ | ৩ | ৫ |
| সেলিং | ০ | ১ | ২ | ৩ |
| ক্রিকেট | ২ | ০ | ০ | ২ |
| হকি | ২ | ০ | ০ | ২ |
| কাবাডি | ২ | ০ | ০ | ২ |
| গলফ | ১ | ১ | ০ | ২ |
| ভারোত্তলন | ০ | ১ | ০ | ১ |
| উশু | ০ | ১ | ০ | ১ |
| ব্যাডমিন্টন | ০ | ০ | ১ | ১ |
| কুরাশ | ০ | ০ | ১ | ১ |
| মিক্সড মার্শাল আর্টস | ০ | ০ | ১ | ১ |
| রোয়িং | ০ | ০ | ১ | ১ |
| সেপাক টাকরো | ০ | ০ | ১ | ১ |
| সফট টেনিস | ০ | ০ | ১ | ১ |
| টেবিল টেনিস | ০ | ০ | ১ | ১ |
| *মোট* | *২১* | *২৭* | *৩৭* | *৮৫* |
এশিয়ান প্যারা গেমসে ভারতের অংশগ্রহণ
এ বছর ১৮ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় পঞ্চম এশিয়ান প্যারা গেমসে প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার অধীনে ভারতীয় ক্রীড়াবিদরা অংশ নেবেন। এটি এশিয়ান প্যারা গেমসে ভারতের পঞ্চম অংশগ্রহণ। এর আগে ২০২২-এ হাংঝৌতে ভারত রেকর্ড ২৯টি সোনা সহ ১১১টি পদক জেতে।
ক্রীড়া ক্ষেত্রে নীতিগত উন্নয়ন ও সরকারি সহায়তা
* *খেলো ভারত নীতি:* ২০২৫-এর ১ জুলাই চালু হওয়া এই জাতীয় ক্রীড়া নীতি গ্রামীণ ও শহরাঞ্চলের প্রশিক্ষণের ব্যবধান কমাতে এবং ২০৩৬ অলিম্পিকের জন্য অ্যাথলেট প্রস্তুত করতে কাজ করছে।
* *আর্থিক বরাদ্দ:* ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ক্রীড়া মন্ত্রকের জন্য রেকর্ড ৪,৪৭৯.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী বছরগুলির জন্য 'খেলো ইন্ডিয়া' সহ অনান্য ক্ষেত্র মিলিয়ে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩৬,৪৪১ কোটি টাকা।
* *ট্যালেন্ট স্পটিং ও সহায়তা:* 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের অধীনে ১,০৬৭টি কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়া, 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম' (TOPS)-এর মাধ্যমে শীর্ষমানের ক্রীড়াবিদদের মাসে ৫০,০০০ টাকা স্টাইপেন্ড ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
* *জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়:* ২০১৮ সালে ইম্ফলে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ক্রীড়া বিজ্ঞান ও ব্যবস্থাপনায় শিক্ষা প্রদান করছে।
আইচি-নাগোয়ার পরবর্তী লক্ষ্য
আইচি-নাগোয়া ২০২৬-এর এই সফলতা লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক এবং ২০৩৬ সালে ভারতের ক্রীড়াশক্তি হয়ে ওঠার দীর্ঘমেয়াদী লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বস্তুত, ৩০০ জনের-ও বেশি উদীয়মান ক্রীড়াবিদের অভিষেক ভারতের ক্রীড়া ক্ষেত্রের গভীরতার প্রমাণ।
তথ্যবিবরণী:
Ministry of Youth Affairs and Sports
https://yas.gov.in/sites/default/files/Asian_Games_sanction_for_coaches_and_suppor_ staff.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307999®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1972615&lang=2®=48&utm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149334®=48&lang=2
Asian Games 2026 Official Website
https://www.aichi-nagoya2026.org/history-of-the-games/
https://www.aichi-nagoya2026.org/official-mascot/
https://www.aichi-nagoya2026.org/games-emblem-slogan-core-graphics/
Olympic Council of Asia Official Website
https://oca.asia/games/111-aichi-nagoya-2026.html?utm
https://oca.asia/news/7738-asia-ready-to-shine-as-aichi-nagoya-to-host-historic-20th-asian-games.html?utm
Paralympic India Official Website
https://www.paralympicindia.com/aichi-nagoya-asian-para-games-2026
International Paralympic Committee
https://www.paralympic.org/news/aichi-nagoya-2026-celebrates-100-days-go-until-asian-para-games
https://www.paralympic.org/news/aichi-nagoya-host-2026-asian-para-games
Govt. of Japan
https://www.gov-online.go.jp/hlj/en/january_2026/january_2026-08.html
Consortium for Educational Communication
https://cec.nic.in/webpath/curriculum/Module/BPED/Paper01/9/downloads/script.pdf
News on AIR
https://newsonair.gov.in/manu-bhaker-tajinderpal-singh-toor-named-indias-flagbearers-for-asian-games-2026/
https://newsonair.gov.in/20th-asian-games-officially-opened-at-mizuho-park-athletic-stadium-in-japan/
https://newsonair.gov.in/india-gears-up-for-2028-olympics-with-strategic-preparations-union-minister-mansukh-mandaviya/
https://newsonair.gov.in/indian-contingent-for-asian-games-2026-receives-grand-send-off-in-new-delhi/
https://newsonair.gov.in/rajya-sabha-takes-up-national-sports-governance-and-anti-doping-amendment-bills-2025/
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154856&ModuleId=3®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293849®=48&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154601&ModuleId=3®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293849®=48&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154856&ModuleId=3®=48&lang=2
Click here to see pdf
*******
SSS/PK...
(तथ्य सामग्री आईडी: 151088)
आगंतुक पटल :
Provide suggestions / comments