Economy
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্বার্থে প্রবৃদ্ধি তহবিল
प्रविष्टि तिथि:
06 OCT 2026 19:04 PM
ভারতের ভবিষ্যৎ অগ্রণী উদ্যোগগুলির জন্য মূলধন জোগান
৬ অক্টোবর, ২০২৬
এসএমইগুলির প্রবৃদ্ধিতে নতুন মূলধন সহায়তার উদ্যোগ
এসএমইগুলির শ্রেণীবিন্যাস
কারখানা ও যন্ত্রপাতি বা সরঞ্জামে বিনিয়োগ এবং বার্ষিক ব্যবসায়িক লেনদেনের ভিত্তিতে উদ্যোগগুলিকে ক্ষুদ্র, ছোট বা মাঝারি উদ্যোগ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে কার্যকর সর্বশেষ মাপকাঠি অনুযায়ী, একটি ছোট উদ্যোগের বিনিয়োগের ঊর্ধ্বসীমা ২৫ কোটি টাকা এবং বার্ষিক ব্যবসায়িক লেনদেনের ঊর্ধ্বসীমা ১০০ কোটি টাকা। একটি মাঝারি উদ্যোগের বিনিয়োগের ঊর্ধ্বসীমা ১২৫ কোটি টাকা এবং বার্ষিক ব্যবসায়িক লেনদেনের ঊর্ধ্বসীমা ৫০০ কোটি টাকা।
স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এসএমই) ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কর্মসংস্থান, রপ্তানি, উৎপাদন এবং উদ্ভাবনে অবদান রাখে। তাদের প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এসএমই গ্রোথ ফান্ড (এসজিএফ) গঠনের জন্য ১০,০০০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে
এই তহবিল ব্যবসায়িক কার্যকারিতা ও সম্প্রসারণের সক্ষমতা প্রমাণ করেছে এমন উচ্চ সম্ভাবনাময় এসএমইগুলিকে দীর্ঘমেয়াদী ইক্যুইটি মূলধন প্রদান করবে। উৎপাদন, পরিষেবা, প্রযুক্তি, উদ্ভাবননির্ভর ক্ষেত্র এবং কৌশলগত মূল্য শৃঙ্খলের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী উদ্যোগ গড়ে ওঠায় সহায়তা করাই এর লক্ষ্য।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ঘোষিত সামগ্রিক উদ্যোগগুলির অংশ হিসেবে, এই উদ্যোগের লক্ষ্য হল এমএসএমই ব্যবস্থাকে ইক্যুইটি, তারল্য এবং পেশাদার সহায়তা প্রদান করা।
ভারতের এমএসএমই ব্যবস্থা
অর্থনীতিতে অবদান: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ অনুযায়ী, এমএসএমইগুলি জিডিপির ৩১.১%, উৎপাদন ক্ষেত্রের মোট উৎপাদনের ৩৫.৪% এবং রপ্তানির ৪৮.৫৮% অংশ জুড়ে রয়েছে।
আনুষ্ঠানিক এমএসএমই-র পরিধি বৃদ্ধি: ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত উদ্যম এবং উদ্যম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম (ইউএপি)-এর আওতায় মোট এমএসএমই নিবন্ধনের সংখ্যা প্রায় ৯.৭৮ কোটি-তে পৌঁছেছে। নিবন্ধিত এমএসএমইগুলি প্রায় ৪৩.২৮ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথাও জানিয়েছে।
এমএসএমই-তে মহিলাদের অংশগ্রহণ: মোট নিবন্ধনের ৩৭.৬% মহিলা মালিকানাধীন উদ্যোগ।
প্রধান অর্থনৈতিক ক্ষেত্রে এমএসএমইগুলির বিস্তার: নিবন্ধিত এমএসএমইগুলি ব্যবসা-বাণিজ্য, পরিষেবা এবং উৎপাদন—এই তিনটি ক্ষেত্রে বিস্তৃত। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে প্রায় ৪.০৮ কোটি নিবন্ধন রয়েছে। এরপর পরিষেবা ক্ষেত্রে প্রায় ৩.৭৭ কোটি এবং উৎপাদন ক্ষেত্রে প্রায় ১.৯৩ কোটি নিবন্ধন রয়েছে।
এসএমই গ্রোথ ফান্ডের পরিচালন কাঠামো
এআইএফ কি?
অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) হল ভারতে প্রতিষ্ঠিত একটি বেসরকারিভাবে সংগৃহীত তহবিল, যা বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং একটি নির্ধারিত নীতি অনুযায়ী তা বিনিয়োগ করে।
বিনিয়োগ কাঠামো ও নির্বাচন
এসএমই গ্রোথ ফান্ডকে একটি সরাসরি ইক্যুইটি বিনিয়োগ তহবিল হিসেবে গড়ে তোলা হয়েছে এবং এটি এসজিএফ কাঠামোর অধীনে প্রতিষ্ঠিত অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) হিসেবে পরিচালিত হবে।
এসএমই গ্রোথ ফান্ডের কৌশলগত লক্ষ্য
১. উৎপাদন ক্ষেত্রকে মূল গুরুত্ব: এসএমই গ্রোথ ফান্ডের বরাদ্দের একটি বড় অংশ ছোট ও মাঝারি উৎপাদনমুখী উদ্যোগগুলির দিকে পরিচালিত হবে।
এই তহবিলের লক্ষ্য হল উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ, উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করতে আগ্রহী সংস্থাগুলিকে সহায়তা করা।
২. শিল্প ক্লাস্টারগুলিতে প্রবৃদ্ধির প্রসার: টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলির শিল্প ক্লাস্টারে পরিচালিত এসএমইগুলিকেও এই তহবিলের আওতায় বিবেচনা করা হবে।
এর ফলে, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক শিল্পোন্নয়ন, স্থানীয় সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং গুণগত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
এসএমইগুলির জন্য পৃথক প্রবৃদ্ধি তহবিলের প্রয়োজন কেন?
অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এমএসএমইগুলির ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও, বিদ্যমান ইক্যুইটি তহবিলগুলি মূলত মাইক্রো উদ্যোগ-সহ প্রাথমিক পর্যায়ের উদ্যোগগুলির উপর বেশি গুরুত্ব দেয়। ফলে, ছোট ও মাঝারি উদ্যোগগুলির জন্য প্রবৃদ্ধিমুখী ইক্যুইটি মূলধনের সুযোগ আরও সম্প্রসারণের অবকাশ রয়েছে।
এসএমইগুলি যখন আরও বৃহৎ পরিসরে তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করে, তখন এই ধরনের মূলধন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি উদ্যোগগুলিকে তাদের প্রবৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়গুলি অতিক্রম করতে এবং আরও বৃহৎ পরিসর ও প্রতিযোগিতামূলক সক্ষমতার দিকে এগিয়ে যেতে সহায়তা করতে পারে। এই বিনিয়োগ সম্ভাবনাময় এসএমইগুলিকে শিল্প ক্ষেত্রে অগ্রণী উদ্যোগে পরিণত হতে সহায়তা করতে পারে।
দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিমুখী মূলধন কীভাবে এসএমইগুলির সম্প্রসারণে সহায়তা করে
পরিচালন কার্যক্রমের পরিসর বৃদ্ধি করা
অধিগ্রহণের উদ্যোগ নেওয়া
উদ্ভাবনকে উৎসাহিত করা
বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হওয়া
উন্নত প্রযুক্তি গ্রহণ করা
কৌশলগত বিনিয়োগ করা
উৎপাদন ক্ষমতায় বিনিয়োগ করা
আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হওয়া
উদ্ভাবন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে প্রভাব
এই তহবিলের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উচ্চ সম্ভাবনাময় এসএমইগুলির প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এর প্রভাব উদ্যোগের পরিসর বৃদ্ধি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
- জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিচালিত উদ্যোগগুলিকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
- এটি এসএমইগুলিকে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন কার্যক্রমের পরিসর সম্প্রসারণে সহায়তা করবে, যার ফলে, কর্মসংস্থান সৃষ্টি হবে।
- এই উদ্যোগের লক্ষ্য হল এমন ভারতীয় সংস্থাগুলির একটি শক্তিশালী সম্ভাবনাময় ভিত্তি গড়ে তোলা, যাদের পরিসর, উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক দক্ষতা রয়েছে এবং যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রণী উদ্যোগে পরিণত হতে পারে।
এমএসএমইগুলির জন্য আরও বিস্তৃত সহায়তা ব্যবস্থা
এমএসএমইগুলি অর্থায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা, প্রযুক্তি, এন্ড-টু-এন্ড সহায়তা এবং সরকারি ক্রয়-সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা পেয়ে থাকে।
|
গুরুত্বপূর্ণ ক্ষেত্র
|
প্রধান বাস্তবায়নকারী প্রকল্প
|
|
ঋণ ও আর্থিক সহায়তা
|
অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট (সিজিটিএমএসই)
|
|
কর্মসংস্থান সৃষ্টি
|
প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (পিএমইজিপি)
|
|
এন্ড-টু-এন্ড সহায়তা
|
পিএম বিশ্বকর্মা
|
|
প্রশিক্ষণ ও উদ্যোগপতি উন্নয়ন
|
এমএসএমই স্কিলিং, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএসডিপি), অ্যাসপায়ার
|
|
প্রযুক্তি পরিকাঠামো ও সক্ষমতা বৃদ্ধি
|
রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স (র্যাম্প), জিরো ডিফেক্ট (জেডইডি) প্রকল্প, টুল রুম এবং টেক সেন্টার
|
|
সরকারি ক্রয়
|
এমএসএমই সম্বন্ধ, এসসি/এসটি হাব
|
উপসংহার
এসএমই গ্রোথ ফান্ড সংস্কার, ডিজিটালাইজেশন, ঋণ সহায়তা এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এসএমই ক্ষেত্রকে শক্তিশালী করার চলমান উদ্যোগগুলির পরিপূরক হিসেবে কাজ করবে। বিনিয়োগে গতি সঞ্চারের মাধ্যমে এই তহবিল উদ্ভাবন-নির্ভর শিল্পায়নকে উৎসাহিত করবে এবং একইসঙ্গে আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারত@২০৪৭-এর ধারণাকে এগিয়ে নিয়ে যাবে।
ছোট উদ্যোগগুলির জন্য এই সহায়তা প্রবৃদ্ধিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার ক্ষেত্রে ভারতের বৃহত্তর প্রচেষ্টারই প্রতিফলন, যার মাধ্যমে দেশের সর্বত্র সুযোগের প্রসার ঘটবে।
তথ্যবিবরণী
Cabinet:
https://www.pib.gov.in/PressReleasepage.aspx?PRID=2319532®=48&lang=1
Ministry of Micro, Small & Medium Enterprises (MSME):
https://www.msme.gov.in/ministry/about-us/details/Title%3DWhat%27s-MSME-IzMzITMtQWa
https://dashboard.msme.gov.in/
Securities and Exchange Board of India:
https://www.sebi.gov.in/sebi_data/faqfiles/jan-2017/1485861425527.pdf
PIB Archives:
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?ModuleId=16&NoteId=150826&id=150826&lang=2®=48
Click here to see pdf
*******************
SSS/RP.......
(तथ्य सामग्री आईडी: 151089)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments