প্রতিরক্ষামন্ত্রক

মিলিটারি নার্সিং ক্যাডেটদের কর্মনিযুক্তি অনুষ্ঠান

প্রকাশিত: 28 DEC 2018 7:01PM by PIB Kolkata

কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০১৮

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের হাসপাতালে শুক্রবার (২৮শে ডিসেম্বর) নার্সিং কলেজ থেকে ২৫ জন নার্সিং ক্যাডেট আনুষ্ঠানিকভাবে সেবায় নিযুক্ত হলেন। নার্সিং ক্যাডেটদের সেনাবাহিনীতে কর্মক্ষেত্রে প্রবেশের এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মেজর জেনারেল সঞ্জয় কাপুর উপস্থিত ছিলেন। এছাড়া, কমান্ড্যান্ট মেজর জেনারেল সুনীল কান্ত, ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার এস হসনৈন, ব্রিগেডিয়ার জে এস সবরওয়াল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একজন নার্সিং প্রশিক্ষার্থীর জীবনে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান, তাঁদের প্রারম্ভিক পর্যায়ের তিন মাসের প্রশিক্ষণ শেষে সেবিকার পোশাক পরিধান করে এই পবিত্র পেশায় প্রবেশের চিহ্নস্বরূপ। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের মাধ্যমে আধুনিককালের নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গলকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মেজর জেনারেল সঞ্জয় কাপুর তাঁর ভাষণে নবনিযুক্ত নার্সিং অফিসারদের “সহানুভূতির সাথে সেবা”র শপথ মনে রেখে মিলিটারি নার্সিং সেবার উচ্চমান বজায় রাখতে নিজেদের নিয়োজিত করতে আহ্বান করেন। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষায় লেফটেন্যান্ট রোমিন আব্রাহাম সর্বোচ্চ নম্বর পেয়েছেন।  

 

SC/DM


(রিলিজ আইডি: 1557865) ভিজিটরের কাউন্টার : 89
এই রিলিজটি পড়তে পারেন: English