মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

রুগ্ন তাপবিদ্যুৎ প্রকল্পগুলির সমস্যা নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ বিবেচনায় গঠিত মন্ত্রীগোষ্ঠীর সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদিত

প্রকাশিত: 07 MAR 2019 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মার্চ, ২০১৯

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে দেশের রুগ্ন তাপবিদ্যুৎ প্রকল্পগুলির সমস্যা মোকাবিলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ বিবেচনার জন্য গঠিত মন্ত্রীগোষ্ঠীর সুপারিশ অনুমোদিত হয়েছে। মন্ত্রীগোষ্ঠী প্রধানতঃ স্বল্পমেয়াদি ভিত্তিতে এইসব তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লার যোগান এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদগুলির কাছ থেকে কয়লা বাবদ অর্থ প্রদানে সমস্যার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সুপারিশ করেছে। এছাড়া, এক একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে কয়লা সরবরাহের পূর্ব ঘোষিত চুক্তির ভিত্তিতে নোডাল এজেন্সি কর্তৃক ব্যাপক পরিমাণে বিদ্যুৎ ক্রয়ের ব্যবস্থা সংক্রান্ত সুপারিশও এই মন্ত্রীগোষ্ঠী করেছে। অন্যদিকে, শক্তি ক্ষেত্রের জন্য কয়লার ই-নিলাম, নিয়মিত ভিত্তিতে এই ধরণের নিলামের আয়োজনের মতো বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী বিভিন্ন ধরণের সুপারিশ করেছে। এই সুপারিশগুলি মেনে নেওয়ার ফলে তাপবিদ্যুৎ ক্ষেত্রের সমস্যাগুলি মেটানো সম্ভব হবে বলে মন্ত্রিসভার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। মন্ত্রিসভার সচিবের নেতৃত্বে দেশের রুগ্ন তাপবিদ্যুৎ প্রকল্পগুলির সমস্যা নিরসনে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল।

 

 

CG/PB/DM


(রিলিজ আইডি: 1567845) ভিজিটরের কাউন্টার : 80
এই রিলিজটি পড়তে পারেন: English