প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তর প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ; দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান
প্রকাশিত:
07 OCT 2021 11:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২১
উত্তর প্রদেশের বারাবাঁকিতে এক সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ট্যুইটে বলা হয়েছে, “উত্তর প্রদেশের বারাবাঁকিতে সড়ক দুর্ঘটনায় মর্মাহত। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারগুলিকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় মৃত প্রত্যেক ব্যক্তির পরিবারের নিকট একজনকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী @narendramodi".
CG/BD/SB
(রিলিজ আইডি: 1761921)
ভিজিটরের কাউন্টার : 169
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam