প্রধানমন্ত্রীরদপ্তর
দেশের ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সর্বদা রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রকাশিত:
14 AUG 2024 9:51AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ অগাস্ট, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে যাঁরা ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন উপলক্ষে এক্স পোস্টে শ্রী মোদী দেশভাগের ফলে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি ও দুঃখকষ্টের কথা স্মৃতিচারণ করেছেন।
মানুষের সহনশীলতার প্রশংসা করে শ্রী মোদী দেশের ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুরক্ষিত করতে তাঁর অঙ্গীকারের কথাও দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“#PartitionHorrorsRemembranceDay-তে আমরা অসংখ্য মানুষের কথা স্মরণ করি, যাঁরা দেশভাগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুঃখকষ্টের শিকার হয়েছিলেন। এটি হল সেইসব মানুষের সাহসের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের দিন, যাঁরা মানবশক্তিকে মহিমান্বিত করেছেন। দেশভাগের ফলে ক্ষতির শিকার হয়েছিলেন, এমন অনেক মানুষ তাঁদের জীবনকে নতুন করে গড়ে তুলেছিলেন এবং প্রভূত সাফল্য পেয়েছিলেন। আজ আমরা দেশের ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বন্ধনকে সর্বদা সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের কথা ফের দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি।”
PG/MP/SKD
(রিলিজ আইডি: 2045330)
ভিজিটরের কাউন্টার : 105
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam