রাষ্ট্রপতিরসচিবালয়
আগামীকাল তেলেঙ্গানা সফর করবেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
27 SEP 2024 6:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামীকাল অর্থাৎ, ২৮ সেপ্টেম্বর তেলেঙ্গানা সফর করবেন।
তাঁর এই একদিনের সফরে হায়দরাবাদের নলসার বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও, সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসব, ২০২৪-এর সূচনা করবেন রাষ্ট্রপতি। আটদিনের এই উৎসবে শিল্পকলা, সংস্কৃতি, চারুশিল্প এবং অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার বৈচিত্র্যময় রন্ধনশিল্পের এক সমাহার সেখানে উপস্থাপিত হবে।
PG/SKD/DM
(রিলিজ আইডি: 2060010)
ভিজিটরের কাউন্টার : 60