প্রধানমন্ত্রীরদপ্তর
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ
প্রকাশিত:
22 DEC 2024 6:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আব্দুল্লাহ আল-আহমেদ আল-সাবাহ-র সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উভয় নেতা রাজনীতি, ব্যবসা –বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানী, প্রতিরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, দুইদেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় দুটি দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয় নিয়েও তাদের মধ্যে মত বিনিময় হয়েছে। শ্রী মোদী জ্বালানী, প্রতিরক্ষা, ওষুধ, চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম, ফুড পার্ক সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনাকে শনাক্ত করতে কুয়েতের বিনিয়োগ কর্তৃপক্ষকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। দুই নেতা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন।
আলোচনার পর উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং আন্তর্জাতিক সৌর জোটে কুয়েতের অংশগ্রহণের বিষয় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য একটি চুক্তি।
প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
SSS/CB /SG
(রিলিজ আইডি: 2176901)
ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam