প্রধানমন্ত্রীরদপ্তর
মিচাউং ঘূর্ণিঝড়ের ফলে, বিশেষত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রাণহানিতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
06 DEC 2023 12:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় মিচাউং-এর কারণে, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এই ঘূর্ণিঝড়ের ফলে যাঁরা আহত অথবা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করে বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ঘটনা স্থলে গিয়ে সেইসব ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা তাদের কাজ চালিয়ে যাবেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন ;
“ঘূর্ণিঝড় মিচাউং-এর কারণে বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে যে সব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাঁদের জন্য রইল আমার সমবেদনা। এই ঘূর্ণিঝড়ের ফলে যারা আহত অথবা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ঘটনা স্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বভাবিক না হওয়া পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যাবেন।”
*****
SSS/PM/NS…
(रिलीज़ आईडी: 2178398)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam