বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫ সালের এম-রুবে সেরা পারফর্মার পুরস্কার ঘোষণা করল রাবার বোর্ড

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগামী ১৯ শে নভেম্বর সেরা পারফর্মারদের পুরস্কার প্রদান করবেন

পোস্ট করার দিনক্ষণ: 17 NOV 2025 2:00PM by PIB Agartala

আগরতলা, ১৭ নভেম্বর, ২০২৫: রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুবে'র মাধ্যমে সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার বাণিজ্যের জন্য এমরুবে সেরা পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯শে নভেম্বর আগরতলায় প্রজ্ঞা ভবনে রাবার বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এই পুরস্কার প্রদান করবেন। এমরুবে প্ল্যাটফর্মে প্রাকৃতিক রাবারের ব্যবসায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাফল্যের জন্য নগদ ৫০,০০০ টাকা ও একটি প্রশংসাপত্র প্রদান করা হবে। এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য এমরুবে প্ল্যাটফর্মের মাধ্যমে আরো ব্যাপক অংশগ্রহণ ও বাণিজ্যের সম্প্রসারণকে উৎসাহিত করা। ২০২২ সালে রাবার বোর্ড দ্বারা চালু করা এমরুবে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্মটি অংশীদারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। যার ফলে এই প্লাটফর্মটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ২৭০০ টি লেনদেনের মাধ্যমে প্রায় ৬৮০ কোটি মূল্যের ৪৩,৫০০ টনেরও বেশি প্রাকৃতিক রাবারের বাণিজ্যে সাফল্য এসেছে। রাবার প্রডিউসার সোসাইটি, টায়ার ও নন-টায়ার সেক্টরের নির্মাতারা, রাবার ডিলার, প্রসেসর এবং এস্টেট সহ মোট ২,৭০০ সদস্য ই-মার্কেটে যুক্ত হয়েছেন। এমরুবে হল ভারতের যে কোনও প্ল্যানটেশনের মাধ্যমে উৎপাদিত সামগ্রীর জন্য অনলাইন মার্কেটপ্লেস, যা একটি স্বচ্ছ স্পট ট্রেডিং ব্যবস্থা প্রদান করে যেখানে ক্রেতা এবং বিক্রেতারা প্রতিযোগিতামূলকভাবে দরপত্র দিতে পারে।

টায়ার সেক্টরের মধ্যে সেরা পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছে মেসার্স বালকৃষ্ণ টায়ার্স, অন্যান্য সেরা পারফর্মাররা হল মেসার্স ক্লাসিক ইন্ডাস্ট্রিজ এক্সপোর্টস, এর্নাকুলাম (নন-টায়ার সেক্টর); সিয়েনার অ্যাসোসিয়েটস, কোট্টায়াম (উত্তর-পূর্ব অঞ্চল ব্যতীত অন্য ডিলার); পুরস্কার পাচ্ছে মেসার্স মণিমালায়ার রাবার্স, আগরতলা (উত্তর-পূর্ব অঞ্চলের ডিলার); মেসার্স থুঞ্চাথু এজুথাচান রাবার্স, নীলাম্বুর।

(আরপিএস কোম্পানি বিভাগের ডিলার) মেসার্স কাভানার লেটেক্স, পালা (আই.এস.এন.আর প্রসেসর বিভাগ); মেসার্স পুথ্রিকা আরপিএস, এর্নাকুলাম (উত্তর-পূর্ব অঞ্চল ব্যতীত আরপিএস) এবং মেসার্স নর্থ সালিমারা রাবার প্রডিউসার সোসাইটি, অসম (উত্তর-পূর্ব অঞ্চলে আরপিএস)।

পণ্য বিপণনে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এবং রাবারের জন্য ঝামেলা-মুক্ত, স্বচ্ছ ও দক্ষ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে রাবার বোর্ড এম-রুবে পোর্টাল তৈরি করেছে। এই প্রযুক্তি-চালিত উদ্যোগটি বৃহত্তর স্বচ্ছতা এবং বাজারের দৃশ্যমানতা উন্নত করে বিদ্যমান মূল্য শৃঙ্খলকে শক্তিশালী করেছে। সময়ের সাথে সাথে, এম-রুবে একটি বিশ্বস্ত ই-মার্কেট প্লেসে পরিণত হয়েছে যা প্রাকৃতিক রাবারের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ উৎসাহের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি এবং বৃদ্ধি পাচ্ছে। রাবার বোর্ডের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। 

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2190766) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English