নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

চেন্নাইয়ে উইন্ডারজি ইন্ডিয়া ২০২৬ – এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী

প্রকাশিত: 05 OCT 2026 6:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬ 

 

বায়ুশক্তি সংক্রান্ত সর্ববৃহৎ সম্মেলন অষ্টম পর্বের উইন্ডারজি ইন্ডিয়া’র উদ্বোধন করবেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা ও ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী। চেন্নাই ট্রেড সেন্টারে আগামী ৮ অক্টোবর এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হবে।
তিনদিনের এই সম্মেলনে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ যশোনায়েক, তামিলনাডুর শক্তি ও আইন মন্ত্রী শ্রী সি টি আর নির্মল কুমার প্রমুখ উপস্থিত থাকবেন। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ সংস্থা এবং প্রথম সারির শিল্প প্রতিনিধিরাও যোগ দেবেন। 
সম্মেলনে সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে রাজ্যগুলির ভূমিকাকে তুলে ধরা হবে। ভারত ২০২৫ – ২০২৬ অর্থবর্ষে রেকর্ড পরিমাণ ৬.০৫ গিগাওয়াট বায়ু শক্তি উৎপাদন করেছে। এরফলে, অগাস্ট ২০২৬ – এর মধ্যে ভারতের সামগ্রিক বায়ু শক্তি উৎপাদনের পরিমাণ ৫৮.৫২ গিগাওয়াট। ২৮ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের কাজ রূপায়ণ স্তরে রয়েছে, যার মধ্য দিয়ে ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য পূর্ণ করার দিকে এগিয়ে চলেছে ভারত।
তিনদিনের এই সম্মেলনে বাণিজ্য মেলা, কারিগরি সেশন, গোলটেবিল বৈঠক বি-২-বি এবং বি-২-জি বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষা ক্ষেত্রকেও এরসঙ্গে যুক্ত করা হবে। ২০টিরও বেশি দেশ থেকে ৪০০-রও বেশি বিদেশি প্রদর্শক এতে যোগ দেবেন। 
ইন্ডিয়ান উইন্ড টার্বান ম্যান্যুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এবং পিডিএ ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড যৌথভাবে এমএনআরই এবং এমওপি’র সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন করছে। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319493) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil