প্রধানমন্ত্রীরদপ্তর
সাম্প্রতিক বছরগুলিতে মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়ে ভারতের উন্নয়নযাত্রা নিয়ে লিখিত একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
07 OCT 2026 11:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী ভেঙ্কাইয়া নাইডু লিখিত একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। কীভাবে শ্রী মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়নযাত্রা চিহ্নিত হয়েছে একটা উল্লেখযোগ্য মানসিকতার পরিবর্তন নিয়ে-চিরাচরিত “চলতা হ্যায়” মনোভাব থেকে পরিবর্তনের সম্ভাবনায় একটি দৃঢ় বিশ্বাসে যা প্রতিফলিত হয়েছে “বদল সকতা হ্যায়” এই মনোভাবে- এই বিষয়টি উল্লিখিত হয়েছে।
এই পরিবর্তন প্রতিফলিত হয়েছে প্রশাসন ও উন্নয়নের একাধিক ক্ষেত্রে। ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কার, ডিজিটাল পেমেন্টের দ্রুত সম্প্রসারণ এবং দারিদ্র হ্রাসের লক্ষ্যে প্রয়াস দেখিয়েছে সুস্থায়ী এবং দৃঢ়তার সঙ্গে কাজের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার মোকাবিলার সম্ভাবনা।
শ্রী মোদী এক্স-এ পোস্ট করেছেন ;
পিএম @narendramodi-র যাত্রা সাহায্য করেছে ভারতকে “চলতা হ্যায়” মনোভাব থেকে “বদল সকতা হ্যায়” মনোভাব, লিখেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি শ্রী @MvenkaiahNaidu ব্যাঙ্কিং সমস্যা থেকে ডিজিটাল পেমেন্ট ও দারিদ্র হ্রাস, যে সমস্যাকে এক সময় মনে হত অনতিক্রম্য তাকে মোকাবিলা করা গেছে দৃঢ়তার সঙ্গে।
বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের যাত্রাপথে এই মনোভাব পরিবর্তন নিয়ে লেখা নিবন্ধটি অবশ্য পাঠ্য।
https://indianexpress.com/article/opinion/columns/from-chalta-hai-to-badal-sakta-hai-changing-the-way-india-thinks-10909840/
https://x.com/PMOIndia/status/2107688863028457625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107688863028457625%7Ctwgr%5E9f43d26a47b8e15e463e8e5416f484d4a0f779d5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2319931reg%3D48lang%3D1
SC/AP/NS….
(রিলিজ আইডি: 2320795)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam