তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মহালয়ায় আকাশবাণী আগরতলার ‘আগমনী সুর’ অনুষ্ঠান
পোস্ট করার দিনক্ষণ:
10 OCT 2026 8:15PM by PIB Agartala
মহালয়া উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে আজ, শনিবার সকালে আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পর্যটন হাব প্রাঙ্গণে এক মনোজ্ঞ মঞ্চানুষ্ঠান ‘আগমনী সুর’ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শারদোৎসবের আবহে বাংলার ঐতিহ্যবাহী আগমনী সংগীত ও চণ্ডী স্তোত্র পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য আগমনী গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশিত সুরে মহালয়ার আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অলকেশ গাঙ্গুলী ভক্তিমূলক আবহে চণ্ডী স্তোত্র পাঠ করেন।

উজ্জয়ন্ত প্রাসাদের মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীদের পরিবেশনা ও চণ্ডী স্তোত্র পাঠে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের অভিনন্দন জানান।
আকাশবাণী আগরতলার এই উদ্যোগের মাধ্যমে মহালয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আবহকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালির শারদোৎসবের আবেগকে তুলে ধরা হয়।
***
PS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2321805)
ভিজিটরদের কাউন্টার : 8