কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কলকাতার কাছে সত্যবালা টেলিফোন এক্সচেঞ্জে ডিজিটাল লাইফ সার্টিফিকেট শিবির
প্রকাশিত:
03 NOV 2026 2:54PM by PIB Kolkata
কলকাতা, ০৩ নভেম্বর, ২০২৬
দেশজুড়ে ডিজিটালা লাইফ সার্টিফিকেট কর্মসূচি ৫.০’র আওতায়, কলকাতার কাছে সত্যবালা টেলিফোন এক্সচেঞ্জে আজ টেলিকম দপ্তরের প্রিন্সিপাল কন্ট্রোলার কম্যুনিকেশন অ্যাকাউন্টস – এর উদ্যোগে ডিজিটাল লাইফ সার্টিফিকেট শিবিরের আয়োজন হ’ল।
সেখানে টেলিকম দপ্তরের পেনশনপ্রাপক এবং পারিবারিক পেনশনপ্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজে বিশেষভাবে সহায়তা করা হয়। জীবন প্রমাণ অ্যাপ এবং মোবাইল ফোনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়ে তাঁদের অবহিতও করা হয়।
৮০ বছরের উপরে থাকা পেনশনপ্রাপকদের বাড়িতে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়। বিশেষভাবে সম্মানও জানানো হয় তাঁদের।
পেনশনপ্রাপকরা এই উদ্যোগে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের আরও শিবির আয়োজনের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
MH/AC/SB
(রিলিজ আইডি: 2332099)
ভিজিটরের কাউন্টার : 24