যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশ গঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরতে বাঁকুড়ার 'মেরা যুব ভারত', উদ্যোগে মতবিনিময়মূলক কর্মসূচি

প্রকাশিত: 05 NOV 2026 5:23PM by PIB Kolkata

কলকাতা, ৪ নভেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত 'মেরা যুব ভারত (মাই ভারত)', বাঁকুড়ার উদ্যোগে বুধবার (৪ নভেম্বর, ২০২৬) বাঁকুড়া প্রাইভেট আইটিআই-তে একটি সচেতনতামূলক শিবির যুব সংবাদ-এর আয়োজন করা হয়। গণতান্ত্রিকভাবে সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক অংশগ্রহণে উৎসাহ প্রদান করা এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এই কর্মসূচিতে তরুণ নাগরিক ও জনপ্রতিনিধিরা একটি সাধারণ মঞ্চে একত্রিত হন। মোট ১৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী ও তরুণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এবছর ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশের ৫০০টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত দেশব্যাপী বিকশিত ভারত যুব সংবাদ উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাঁকুড়া প্রাইভেট আইটিআই-এর অধ্যক্ষ শ্রী সুদীপ্ত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুব আইকন শ্রী দেবায়ন চক্রবর্তীও অনুষ্ঠানে যোগ দেন। তিনি জননেতৃত্ব, ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ এবং যুবসমাজের আকাঙ্ক্ষা সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেন।

তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বিশ্বাস দেশের ভবিষ্যৎ গঠনে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। তিনি তরুণ নাগরিকদের তথ্য সম্পর্কে সচেতন থাকতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হতে এবং দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রী চক্রবর্তীর মতবিনিময়। অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং শাসনব্যবস্থায় যুবসমাজের অংশগ্রহণ, নাগরিক দায়িত্ববোধ ও প্রথমবারের ভোটারদের ভূমিকার মতো বিষয়গুলিতে নিজেদের মতামত তুলে ধরেন। এই মতবিনিময় তরুণদের মধ্যে ভাবনার আদান-প্রদান, বিভিন্ন বিষয়ে ধারণা লাভ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে আরও গভীর উপলব্ধি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

এই উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরে উপ-অধিকর্তা শ্রীমতী প্রিয়াঙ্কা ঘোষ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুবসমাজের সংযোগ আরও নিবিড় করে যুব সংবাদ এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা শুধু দেশের অগ্রগতি সম্পর্কে সচেতনই নয়, সেই অগ্রগতিতে সক্রিয়ভাবে অবদানও রাখবে।

লোকতান্ত্রিক শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক মূল্যবোধ, সচেতন অংশগ্রহণ এবং দায়িত্বশীল নাগরিকত্বের প্রতি তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 


******

SSS/PK/RP/Kol/5.11.26...


(রিলিজ আইডি: 2333383) ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন: English