রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযানে গতি আনল পূর্ব রেল


উপকৃত ৩,০০০-এর বেশি পেনশনভোগী

প্রকাশিত: 12 NOV 2026 2:58PM by PIB Kolkata

কলকাতা, ১২ নভেম্বর, ২০২৬

 

ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০-এর আওতায় পূর্ব রেল আজ কলকাতায় তাদের সদর দপ্তরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডে।

চলতি অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৩,০০০-এর বেশি পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সুবিধা পেয়েছেন। ফেয়ারলি প্লেসে ইস্টার্ন রেলের সদর দপ্তর ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহের চারটি বিভাগীয় সদর দপ্তর এবং লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুরের কর্মশালায় এই শিবিরের আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ড: জিতেন্দ্র সিং শুরু করা জাতীয় ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০-এর কথা উল্লেখ করে শ্রীমতী পান্ডে বলেন, এই কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেনশন সংক্রান্ত পরিষেবাকে আরও সহজ ও মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। পূর্ব রেলের প্রায় দুই লক্ষ পেনশনভোগীর কথা উল্লেখ করে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক-সহ বিভিন্ন ব্যাঙ্ক, সংবাদমাধ্যম এবং অন্যান্য সংশ্লিষ্টদের এই অভিযানে সহযোগিতা করা এবং আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আবেদন জানান।

এই অভিযান চলবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়েও ডিজিটাল লাইফ সার্টিফিকেটের পরিষেবা দিচ্ছে পূর্ব রেল।

পেনশন পরিষেবাকে আরও সহজ, সহজলভ্য ও নাগরিকবান্ধব করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে রেলের প্রাক্তন কর্মী ও আধিকারিকদের দীর্ঘদিনের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

****

SSS/AS/Kol/


(রিলিজ আইডি: 2335550) ভিজিটরের কাউন্টার : 17
এই রিলিজটি পড়তে পারেন: English