রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: 20 NOV 2026 9:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ নভেম্বর, ২০২৬

 

বুলগেরিয়ার বিদেশমন্ত্রী শ্রীমতী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভা রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ২০ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন।

 

রাষ্ট্রপতি বুলগেরিয়ার বিদেশমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, ১৭ বছর পর সেদেশের কোন বিদেশমন্ত্রীর ভারত সফর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলবে। ব্যবসা- বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা, মহাকাশ, যোগাযোগ এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ নানা ক্ষেত্রে ভারত ও বুলগেরিয়ার মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত-ই.ইউ. অবাধ বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের কাছে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। বহুপাক্ষিক বিভিন্ন মঞ্চে ভারতকে সমর্থন যোগানোয় বুলগেরিয়ার ভূমিকার শ্রীমতী মুর্মু সন্তোষ প্রকাশ করেছেন। 

 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2339519) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Malayalam