57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

গোয়ার ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) প্রকাশনা বিভাগের স্টল উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার

প্রকাশিত: 21 NOV 2026 9:03PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339899Views: 8

গোয়া,২১ নভেম্বর,২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার আজ গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI 2026) প্রকাশনা বিভাগের স্টল (স্টল নম্বর ২৪) উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রকাশনা বিভাগের মহাপরিচালক শ্রীমতী কাঞ্চন প্রসাদ উপস্থিত ছিলেন।

 

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ২০২৬-এর ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রপ্রেমী, চলচ্চিত্র শিল্পের পেশাদার ব্যক্তিত্ব ও প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।

স্টল নম্বর ২৪-এ অবস্থিত প্রকাশনা বিভাগের স্টলে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, শিল্পকলা, চলচ্চিত্র, সাহিত্য এবং জাতীয় গুরুত্বের অন্যান্য বিষয়ের ওপর বিভিন্ন ধরনের বই ও প্রকাশনা প্রদর্শিত হচ্ছে। এই স্টল দর্শকদের এমন সব তথ্যসমৃদ্ধ ও জ্ঞানবর্ধক প্রকাশনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সৃজনশীল ঐতিহ্য ও বৌদ্ধিক উত্তরাধিকারকে তুলে ধরে।

 

ভারতীয় চলচ্চিত্র সম্পর্কিত প্রকাশনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও উৎসবে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ভারতীয় চলচ্চিত্রের বিবর্তন, চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল যাত্রা এবং ভারতের চলচ্চিত্র ঐতিহ্যে বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

 

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশনা বিভাগ একটি বিশিষ্ট প্রকাশনা সংস্থা। ১৯৪১ সাল থেকে এই বিভাগ বিভিন্ন বিষয়ের ওপর বই ও সাময়িকী প্রকাশ করে আসছে। প্রকাশনার মাধ্যমে বিভাগটি ভারতের সাহিত্যিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্য সংরক্ষণ এবং তা জনসাধারণের মধ্যে প্রচারের কাজ অব্যাহত রেখেছে।

 

IFFI 2026-এ প্রকাশনা বিভাগের অংশগ্রহণ বই পড়ার অভ্যেস বাড়ানো, বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মূল্যবান জ্ঞান আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এই স্টল চলচ্চিত্র ও সাহিত্যের মধ্যে সংযোগ স্থাপনের একটি মঞ্চ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী প্রতিনিধি ও দর্শকরা পর্দার বাইরেও ভারতের সমৃদ্ধ গল্প বলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

উৎসবে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশনা বিভাগ ভারতের সৃজনশীল সাফল্য উদযাপন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

 

IFFILOID এখানে পড়ুন:

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48⁠

 

 

SC.....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339899
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026