• Sitemap
  • Advance Search
Technology

সেমিকন ২০২৫: পরবর্তী সেমিকন্ডাক্টর ভরকেন্দ্রের নির্মাণ

ভারতের বৃহত্তম সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন প্রদর্শনী

Posted On: 03 SEP 2025 4:35PM

০১ সেপ্টেম্বর, ২০২৫

 

“আজকের ভারত বিশ্বে আস্থার প্রেরণা হয়ে উঠেছে... যখন চিপ - এর দাম কমবে, তখন আপনি ভারত’কে নিয়ে বাজি ধরতে পারেন”– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

উল্লেখযোগ্য দিক

  • সেমিকন ইন্ডিয়া ২০২৫ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী: নতুন দিল্লির যশোভূমিতে ২-৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ভারতের বৃহত্তম সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন প্রদর্শনী।
  • সেমিকন ২০২৫ – এর বিষয়বস্তু হ’ল – ‘পরবর্তী সেমিকন্ডাক্টর ভরকেন্দ্রের নির্মাণ’।
  • সেমিকন ইন্ডিয়া ২০২৫ – এ ৩৩টি দেশ, ৫০+ আন্তর্জাতিক সিএক্সও, ৩৫০টি সংস্থা এবং ৫০+ দূরদৃষ্টিসম্পন্ন আন্তর্জাতিক বক্তার যোগদান।
  • স্থানীয় সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের প্রসার ও শিল্পের প্রবণতাকে তুলে ধরা হবে।
  • ভারতের চিপ – এর বাজার চাঙ্গা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ১০০-১১০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা।
  • ভারত সেমিকন্ডাক্টর মিশন (৭৬ হাজার কোটি টাকার) স্থানীয় উৎপাদন, নকশা ও মেধার বিকাশ ঘটাবে।
  • মোট অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১০, ৬টি রাজ্যে মোট বিনিয়োগ ১.৬০ লক্ষ কোটি টাকা।
  • ২৮ অগাস্ট তারিখে গুজরাটে ভারতের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ কারখানার সূচনা।

ভূমিকা:

আধুনিক প্রযুক্তির কেন্দ্রে রয়েছে সেমিকন্ডাক্টর। স্বাস্থ্য পরিচর্যা, পরিবহণ, যোগাযোগ, প্রতিরক্ষা এবং মহাকাশে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সেমিকন্ডাক্টর। ২০২১ সালে ভারত সেমিকন্ডাক্টর মিশন (আইএসএম) চালুর পর মাত্র চার বছরের মধ্যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে সরকার ৭৬ হাজার কোটি টাকার উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা প্রকল্প চালু করেছে। এর মধ্যে ৬৫ হাজার কোটি টাকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

সেমিকন্ডাক্টর উদ্ভাবন ও উৎপাদনের ক্ষেত্রে ভারতকে আন্তর্জাতিক হাব – এ পরিণত করার লক্ষ্যে আয়োজিত সেমিকন ইন্ডিয়া ২০২৫ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ সেপ্টেম্বর নতুন দিল্লিতে এর সূচনা হবে। এতে ৩৩টি দেশের ৩৫০টিরও বেশি সংস্থা যোগ দেবে।

স্টার্টআপ এবং উদ্ভাবকদের সহায়তার লক্ষ্যে ডিজাইন লিঙ্কড্‌ ইনসেন্টিভ প্রকল্পের মাধ্যমে ২৩টি চিপ ডিজাইন প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রতিরক্ষা, মহাকাশ, বৈদ্যুতিক যান এবং শক্তির ক্ষেত্রে ভারত আর চিপ – এর ক্রেতা হয়ে থাকবে না, হয়ে উঠবে প্রস্তুতকারক।

সেমিকন ইন্ডিয়া ২০২৫:

আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম সারির শিল্পপতি, নীতি-নির্ধারক, শিক্ষাবিদ এবং স্টার্টআপ-গুলিকে একত্রিত করতে চলেছে সেমিকন ইন্ডিয়া। সেখানে বিনিয়োগকারীরা পারস্পরিক মতবিনিময় করবেন এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলবেন। সেমিকন ইন্ডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে তোলাই ভারতের লক্ষ্য। তিন দিন ধরে চলবে সেমিকন ইন্ডিয়া।

  • সেমিকন ইন্ডিয়া ২০২৫ - এর প্রধান বিশেষত্ব হ’ল – আগের তিনবারের এবার উচ্চ পর্যায়ের অংশীদারদের উপস্থিতি।

 

  • প্রথম আন্তর্জাতিক প্যাভিলিয়ন, দক্ষতার উদ্যোগ এবং ডিজাইন স্টার্টআপ প্যাভিলিয়ন।

 

  • সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত প্রায় ৩৫০টি সংস্থা এতে যোগ দেবে, ৬টি দেশের গোলটেবিল, ৪টি দেশের প্যাভিলিয়ন, ৯টি রাজ্যের অংশগ্রহণ এবং ১৫ হাজারের মতো দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সেমিকন ইন্ডিয়া ২০২৫ – এর বাণিজ্য ও প্রযুক্তি জগতের নেতৃবৃন্দ, গবেষক এবং শিল্প বিশেষজ্ঞদের পাশাপাশি ম্যানেজার, উৎপাদক এবং নকশার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, কলেজ পড়ুয়া প্রমুখ যোগ দেবেন।

বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে:

কর্মীবাহিনী বিকাশ প্যাভিলিয়ন

  • আগামী প্রজন্মকে আকর্ষণ করা – বহুমুখী প্রতিভা গড়ে তোলা।
  • ২০৩০ সালের মধ্যে ১০ লক্ষ অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন হবে।
  • এসটিইএম – এ পড়ুয়াদের যুক্ত করা এবং সেমিকন্ডাক্টর’কে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য উৎসাহিত করা।
  • আগামী দিনের উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীবাহিনী তৈরির লক্ষ্যে সেমি, শিক্ষা ও শিল্প জগতের বিশেষজ্ঞদের মধ্যে উদ্ভাবনমূলক মতবিনিময়।

 

সেমি বিশ্ববিদ্যালয় কর্মসূচি:

  • আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সেরা মানের কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণ।
  • এই পাঠক্রমে ৮০০+ কোর্সের চাহিদা
  • শ্রেণীকক্ষেই ওয়েবিনার সহ অন্যান্য ব্যবস্থা।
  • দ্রুত প্রশিক্ষণের লক্ষ্যে বিষয়বস্তু প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্ব।

 

সুস্থায়িত্ব:

  • সুস্থায়ী বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা।
  • ব্ল্যাক সোয়ান এবং গ্রে রাইনো ইভেন্ট।
  • বিশ্ব উষ্ণায়ন, ভয়াবহ ও অপ্রত্যাশিত জলবায়ু বিপর্যয়, জল ও প্রাকৃতিক সম্পদের সমস্যা।
  • কার্বন নিঃসরণ হ্রাসের উদ্যোগ।

 

আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক:

  • উচ্চস্তরীয় আলোচনা।
  • শিল্প মহল, সরকারি আধিকারিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়।
  • সেমিকন্ডাক্টর উৎপাদন, সরবরাহ-শৃঙ্খলের উপর কৌশলগত গুরুত্ব আরোপ।

 

উল্লেখযোগ্য বিষয়সমূহ:

  • প্রায় ৩৫০টি সংস্থা, ১৫ হাজারেরও বেশি দর্শক, ৬টি দেশের গোলটেবিল বৈঠক, ৪টি দেশের প্যাভিলিয়ন এবং ৯টি ভারতীয় রাজ্যের অংশগ্রহণ সেমিকন ২০২৫’কে দক্ষিণ এশিয়ায় সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক শিল্পের সবচেয়ে বড় মঞ্চ করে তুলেছে।
  • অনুমোদিত ১০টি প্রকল্প সহ হাই-ভলিউম ফ্যাবস, উন্নত প্যাকেজিং, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এবং গবেষণা ও স্টার্টআপ – এর সরকারি সহায়তা নিয়ে আলোচনা হবে।
  • ২৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৭০টিরও বেশি স্টার্টআপ’কে ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ – এর মাধ্যমে সহায়তা করা হবে।

এই লিঙ্কে সেমিকন ২০২৫ সরাসরি দেখুন

https://www.youtube.com/@IndiaSemiconductorMission/streams

পূর্ববর্তী সংস্করণগুলির উল্লেখযোগ্য দিকসমূহ

২০২৪: গ্রেটার নয়ডা, দিল্লি

  • বিষয়:সেমিকন্ডাক্টরের ভবিষ্যতের রূপরেখা নির্মাণ
  • ২১৬৮ জন সরকারি আধিকারিক, শিল্পকর্তা সহ অন্যান্যদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান
  • ১৮টি দেশের ২৫০টিরও বেশি সংস্থার প্রদর্শনী
  • ৪২টি দেশের ১০ হাজার ৯৯৪ জন দর্শক
  • ৫টি প্রধান দেশ:জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া
  • সম্মেলন:১৮০ জন বক্তা (৬০ জন ভারতীয়, ১২০ জন আন্তর্জাতিক)
  • মূল ক্ষেত্র:বাজার ও প্রযুক্তি, সেমিকন্ডাক্টর নকশা ও উৎপাদন

 

২০২৩: গান্ধীনগর, গুজরাট

  • বিষয়:ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে ত্বরান্বিত করা
  • ২৩টি দেশের ৮ হাজারেরও বেশি অংশগ্রহণকারী
  • ৪০ হাজার দর্শক, ৬০০ জন প্রদর্শনকারী
  • প্রধান আন্তর্জাতিক উপস্থিতি:মাইক্রন টেকনোলজি, অ্যাপ্লায়েড মেটেরিয়ালস্‌, এএমডি, ফক্সকন, ক্যাডেন্স, সেমি
  • উল্লেখযোগ্য ঘোষণা:বিশ্বের বৃহত্তম ডিজাইন সেন্টার গড়ার জন্য ভারতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা এএমডি’র

 

২০২২: বেঙ্গালুরু, কর্ণাটক

  • ভারতে প্রথম সেমিকন সম্মেলন
  • বিষয়:বিশ্বের জন্য ভারতে নকশা ও উৎপাদন, ভারতকে সেমিকন্ডাক্টর দেশ হিসেবে নির্মাণ
  • ভারত’কে সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক শিল্প কর্তাদের নিয়ে নিয়ামক কমিটি গঠন

 

সেমিকন্ডাক্টর শিল্প কেন গুরুত্বপূর্ণ: একটি কৌশলগত প্রেক্ষাপট

সেমিকন্ডাক্টর হ’ল - বিশেষ সামগ্রী, যা পরিবাহী এবং ইন্স্যুলেটর হিসেবে কাজ করে, বিদ্যুৎ প্রবাহের উপর নিয়ন্ত্রণ রাখে, ইলেক্ট্রনিক সার্কিটের জন্য উপযোগী। মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা – যাই হোক না কেন, সবক্ষেত্রেই ছোট ছোট চিপ-গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে এই শিল্পে এগিয়ে রয়েছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন এবং আমেরিকা। বিশ্বের সেমিকন্ডাক্টরের ৬০ শতাংশ উৎপাদিত হয় তাইওয়ানে এবং এর মধ্যে ৯০ শতাংশ অত্যন্ত উন্নতমানের।

 

সেমিকন্ডাক্টরের বাজারে ভারতের ভূমিকা

বিশ্ব জুড়ে চিপ – এর চাহিদা বেড়েই চলেছে। কিন্তু, সরবরাহ-শৃঙ্খল সেভাবে তৈরি হয়নি। কারণ, এর উৎপাদন ভৌগোলিকভাবে কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। এক্ষেত্রে ভারত এই মুহূর্তে এক অগ্রগণ্য দেশ হিসেবে উঠে আসছে। সেমিকন্ডাক্টর মিশন এবং সেমিকন ইন্ডিয়ার মতো কর্মসূচির মাধ্যমে একটি পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে।

২০৩০ সালের মধ্যে বিশ্বে সেমিকন্ডাক্টরের বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ভারতেরও উল্লেখযোগ্য অবদান থাকবে।

২০২৫ – এর মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব নয়ডা এবং বেঙ্গালুরুতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থার উদ্বোধন করেন। এই কেন্দ্রগুলিতে উন্নত ৩ ন্যানোমিটার চিপ ডিজাইন করা হবে, যা দেশের সেমিকন্ডাক্টর উদ্ভাবন যাত্রায় এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে। ভারত আগেই ৭ ও ৫ ন্যানোমিটারের চিপ ডিজাইন করেছে।

সেমিকন্ডাক্টর শিল্পের দ্রুত অগ্রগতির লক্ষ্যে ভারত এখন এই ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্ব তৈরির দিকে নজর দিয়েছে। ভারতে চিপ – এর ডিজাইন, প্যাকেজিং এবং উৎপাদন করা হচ্ছে। ভারত এখন উন্নত থ্রি-ডি গ্লাস প্যাকেজিং প্রযুক্তির দিকে এগোচ্ছে। এইসব প্রয়াসের ফলে বিশ্বে সেমিকন্ডাক্টর মানচিত্রে আগামী দিনে ভারত অন্যতম সেরা দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

Date

Company

Location

Status

Investment

Output Capacity

JUN 2023

Micron Technology

Sanand, Gujarat

Ongoing

₹22,516 crore

ATMP Facility, with phased ramp-up.

FEB 2024

Tata Electronics (TEPL) in partnership with Powerchip Semiconductor Manufacturing Corp (PSMC) of Taiwan

Dholera, Gujarat

Ongoing

~₹91,000 crore

50,000 wafers/month

FEB 2024

CG Power & Industrial Pvt Ltd in partnership with Renesas & Stars

Sanand, Gujarat

Launched one of the country’s first end-to-end OSAT Pilot Line Facilities. First ‘Made in India’ chip expected to roll out from this pilot facility.

 

~₹7,600 crore

15 million chips/day

FEB 2024

Tata Semiconductor Assembly and Test Pvt Ltd (TSAT)

Morigaon, Assam

Phase 1 expected to be commissioned by April 2026

₹27,000 crore

48 million chips/day

SEPT 2024

Kaynes Semicon Pvt Ltd

Sanand, Gujarat

Pilot facility operational

₹3,307 crore

6.33 million chips/day

MAY

2025

HCL-Foxconn JV

Jewar, Uttar Pradesh

Ongoing

₹3,700 crore

20,000 wafers/month

(36 M units/yr)

 

AUGUST 2025

SicSem Private Limited

Bhubaneshwar, Odisha

Recently approved

₹2,066 crore

60 thousand wafers per year; ATMP capacity: 96 million

Units/year

AUGUST 2025

3D Glass Solutions Inc.

Bhubaneshwar, Odisha

Recently approved

₹1,943 Cr

Glass panels: 70

Thousand units/year; ATMP : 50 million units/ year

AUGUST 2025

CDIL (Continental Device)

Mohali, Punjab

Recently approved

₹117 Cr

158 million units /year

AUGUST 2025

ASIP (Advanced System in Package Technologies)

Andhra Pradesh

Recently approved

₹468 Cr

96 million units /year

 

 

গুজরাটের সানন্দে ভারতের প্রথম ওএসএটি পাইলট লাইন ব্যবস্থার উদ্বোধন

২৮ অগাস্ট, ২০২৫ – এ গুজরাটের সানন্দে সিজি পাওয়ারের ভারতের প্রথম ওএসএটি (আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট) পাইলট লাইন ফেসিলিটির উদ্বোধন করা হয়।

আগামী পাঁচ বছরে সিজি পাওয়ার ৭,৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। এই প্রকল্পে ৫ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে।

 

আইএসএম – এ প্রধান গুরুত্ব

  • চিপ উৎপাদনকারী প্ল্যান্ট স্থাপন (ফ্যাব)
  • প্যাকেজিং ও টেস্টিং ইউনিট গড়ে তোলা
  • চিপ ডিজাইনে স্টার্টআপ-গুলিকে সহায়তা করা
  • তরুণ ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণদান
  • ভারতে আন্তর্জাতিক সংস্থাগুলির লগ্নির পথ প্রশস্ত করা

 

আইএসএম – এর লক্ষ্যসমূহ

  • দেশে সেমিকন্ডাক্টরের উন্নতি, উৎপাদনে সুযোগ-সুবিধা এবং ডিজাইনের উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল তৈরি।
  • কাঁচামাল সহ সেমিকন্ডাক্টরের জন্য নির্ভরযোগ্য সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলা।
  • প্রযুক্তি হস্তান্তরের জন্য উৎসাহদান ও উৎসাহভাতার ব্যবস্থা।
  • সেমিকন্ডাক্টর শিল্পের উন্নতির মাধ্যমে ভারতের আর্থিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া।
  • অনুদান, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং উৎকর্ষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পে অত্যাধুনিক গবেষণা ব্যবস্থা গড়ে তোলা।

 

 

আইএসএম – এর আওতায় দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতা

ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন – এর আওতায়দক্ষতা উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ কর্মশালা এবং ব্যক্তিগত স্তরে সার্টিফিকেট কোর্সের মাধ্যমে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি, মেধার বিকাশে পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন প্রকল্পে সরাসরি ২ হাজারেরও বেশি দক্ষ কর্মীর চাকরি হবে এবং ইলেক্ট্রনিক্স ও উৎপাদনের ক্ষেত্রে পরোক্ষভাবে আরও বহু কর্মসংস্থান হবে। সেমিকন্ডাক্টর প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ হাজারেরও বেশি পড়ুয়া উপকৃত হয়েছেন।

ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনে গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষা জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অত্যাধুনিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মেধার বিকাশের পাশাপাশি শিল্প ও শিক্ষার মধ্যে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষা জগতের ভূমিকা থাকবে।

সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের প্রতিভার বিকাশে সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে:

 

  • ভিএলএসআই ডিজাইন ও প্রযুক্তি, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) উৎপাদনের জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কর্তৃক নতুন পাঠ্যসূচি চালু।
  • ১০ বছরের মধ্যে ৮৫ হাজার দক্ষ কর্মী গড়ে তোলা।
  • এ পর্যন্ত ১০০টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজারেরও বেশি পড়ুয়ার নথিভুক্তি।
  • অগাস্ট, ২০২৫ পর্যন্ত ৬০ হাজার ছাত্রছাত্রী উপকৃত।
  • ২০ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণের জন্য মধ্যপ্রদেশ সরকারের ফিউচার স্কিলস প্রোগ্রাম।
  • উদ্ভাবন ও অত্যন্ত দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে মাইক্রন ও আইআইটি রুরকির মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে।

 

উপসংহার

সেমিকন ইন্ডিয়া ২০২৫ শুধুমাত্র চিপ সংক্রান্ত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের আত্মনির্ভরতা, উদ্ভাবন এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বের ভরকেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলার উদ্যোগও। নিজস্ব সম্পদের যথাযোগ্য ব্যবহারের মাধ্যমে আগামী দিনে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

 

সূত্র:

  • Cabinet:
  • Semicon India:

 

 

 

 

SC/MP/SB

(Explainer ID: 155142) आगंतुक पटल : 79
Provide suggestions / comments